CM মানে 'কাট-মানি', বিরোধীদের বিক্ষোভে উত্তাল হল রাজ্য বিধানসভা
কাটমানি ইস্যুতে সারা রাজ্য উত্তাল হয়েছে। বিক্ষোভ ছড়িয়েছে উত্তর থেকে দক্ষিণ।
কাটমানি ইস্যুতে সারা রাজ্য উত্তাল হয়েছে। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গে। সেই বিক্ষোভের আঁচ এবার এসে পড়ল রাজ্য বিধানসভাতেও। বাম ও কংগ্রেস বিধায়কেরা একযোগে স্লোগান দিলেন বিধানসভায়। কাটমানি ফেরতের দাবিও জানালেন।

এদিন বাম-কংগ্রেস বিধানসভায় বিক্ষোভ দেখায়। সিএম এর অর্থ কাট-মানি বলে তুলে ধরে। যা নিয়ে দফায় দফায় বিধানসভা উত্তপ্ত হয়। পরে বিরোধীরা ওয়াকআউটও করে।
বামেদের দাবি, কে কোথায় কত টাকা কাটমানি খেয়েছে তা শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। বিধানসভাতেও আলোচনা হোক। বিজেপি আবার এই ইস্যুতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখাবে।
এদিকে কংগ্রেস কাটমানি নিয়ে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। কংগ্রেস নেতা আবদুল মান্নানের হুমকি, কমিশন তৈরি না হলে বিধানসভা সুষ্ঠুভাবে চালাতে দেবেন না তাঁরা।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে বক্তব্য রাখার পরে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। পরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়ে জানান দলের ৯৯.৯৯ শতাংশ কর্মীই সৎ। তারপরও কাটমানি বিতর্ক থামেনি। এবার তা আছড়ে পড়ল বিধানসভার অন্দরে।












Click it and Unblock the Notifications