অমিত শাহ বড় মীর জাফর হবেন! মোদীকে সাবধানবাণী মমতার

অমিত শাহকে বিশ্বাস করবেন না। উনি একদিন বড় মীরজাফর হয়ে দাঁড়াবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে এ কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বাগডোগরা থেকে শহরে ফিরলেন মমতা। ফের উত্তরবঙ্গে যাবেন আগামী সপ্তাহে।

মমতা বলেন, অমিত শাহ তো অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন। খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, প্রধানমন্ত্রী সব জানেন। বিজেপি নেতা বলছেন, এসআইআরে এত লক্ষ নাম বাদ দেব। বৃষ্টির দাপট, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ধস, বন্যা, সেই সঙ্গে উৎসবের মরশুম চলছে। এই সময় ১৫ দিনের মধ্যে এসআইআরের জন্য নাম তোলা সম্ভব? নির্বাচন কমিশন কি বিজেপির, নাকি তারা গণতান্ত্রিক, নাগরিক অধিকার রক্ষার দায়িত্বে রয়েছে? সব অমিত শাহের খেলা।

মমতার কথায়, ভয়ানক সরকারের ভয়ানক আচরণ। বাংলার প্রতি বরাবর বিমাতৃসুলভ আচরণ করা হয়। এরা ইলেক্টোরাল পলিটিক্স ছাড়া কিছু বোঝে না। গতকাল বলেছিলাম, খড়গপুরে বিড়লা অপাসের কারখানা উদ্বোধন করব। রঙের কারখানার সব রেডি। আধ ঘণ্টার মধ্যে কুমারমঙ্গলম বিড়লার অসুস্থতার কথা জানিয়ে বলা হলো, আপাতত উদ্বোধন স্থগিত থাকছে। পরে করা হবে। আমি ওঁকে দোষ দেব না। এটা হাইলোডেড ভাইরাসের কাজ। কটকে দাঙ্গা হচ্ছে। বিজেপি, বজরং দল করিয়েছে। এরা দেশকে ভেঙে দেওয়ার কাজ করছে। অনেক সরকার দেখেছি। এমন ঔদ্ধত্য, স্বৈরতন্ত্র দেখিনি। আজ আছো, কাল ক্ষমতায় থাকবে না। কিছুই স্থায়ী নয়।

মুখ্যমন্ত্রী চড়া বিমান ভাড়ার প্রসঙ্গ টেনে বলেন, বিহারে ইলেকশন আছে বলে ছটপুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। আমি খুশি। ছটপুজো আমাদের এখানেও হয়। দুর্যোগ, দুর্ভোগের পর কেন বাগডোগরা থেকে কলকাতায় আসার ভাড়া ১৮ হাজার টাকা করা হয়েছে? আর যাঁরা সরাসরি পাচ্ছেন না, দিল্লি হয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের বিমানের ভাড়া ৪২-৪৫ হাজার টাকা! বৈষম্য নয় এটা? বাইরের অনেক মানুষ ফিরে যাচ্ছেন। অনেকে বেড়াতে গিয়েছিলেন। যাঁরা থাকছেন তাঁদের টেক কেয়ার করা হচ্ছে। ১ হাজার পর্যটককে আমরা ৪৫টি ভলভো বাসে নিরাপদে এনেছি। ঘুরে যাওয়ার দুটি রাস্তা করা হয়েছে। নাগরাকাটা ব্রিজ সারানো হচ্ছে। মিরিকে পাকা ব্রিজ হচ্ছে। আরেকটি অস্থায়ী ব্রিজ ১৫ দিনের মধ্যে করে দেব। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের পরিবারের সদস্যদের ১৫ দিনের মধ্যে চাকরি দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+