ভরা শীতে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা, পঞ্চায়েতের আগে কী চমক অপেক্ষায় রয়েছে
রাজ্যে কড়া শীতের দাপট চলছে। তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে কড়া শীতের দাপট চলছে। তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ তারিখ আলিপুরদুয়ারে যাচ্ছেন তিনি। সেখানে সুভাষিণী চা এস্টেট থেকে প্রশাসনিক ভবন 'ডুয়ার্স কন্যা'-র উদ্বোধন করবেন মমতা।

এর আগে গতবছরের এপ্রিল মাসে আলিপুরদুয়ারে এসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেন। এবারের বৈঠক ঘিরেও একইভাবে প্রস্তুতি তুঙ্গে।
রাজ্য সরকারের উদ্যোগে সাততলা প্রশাসনিক ভবন গড়ে উঠেছে আলিপুরদুয়ারে। সেখানে গোটা জেলার কার্যালয়গুলি স্থানান্তরিত হবে। মোট ৩৬টি দফতর সরিয়ে আনা হবে এই ভবনে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে ৯ তারিখ সকালে আলিপুরদুয়ার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনের কাজ মিটিয়ে বৈঠক করে ফের কলকাতায় ফেরত আসবেন।












Click it and Unblock the Notifications