কালিয়াগঞ্জে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
কালিয়াগঞ্জে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
উপনির্বাচন জেতার পর কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে সশরীরে কালিয়াগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি জেলা প্রশাসনিক রিভিউ মিটিং করবেন তিনি।

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর আগমন বার্তা মিলতেই আসরে নেমে পড়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এবারে কালিয়াগঞ্জে প্রশাসনিক রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী।
নভেম্বর মাসে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে তৃনমুলের জয়ে খুশি হওয়ার পরই মুখ্যমন্ত্রী নিজেই কালিয়াগঞ্জে আসবেন বলে জানিয়েছিল। সেই আগমনের বার্তা এদিন জানানো হল। কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সভা হবে কলেজ ময়দানে। প্রশাসনিক রিভিউ মিটিং হতে পারে নজমু নাট্য নিকেতন মঞ্চে এমনটাই খবর। এই ধরনের চিন্তা ভাবনা করছে প্রশাসন। চুড়ান্ত সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র মিললেই। কলেজ ময়দানকে সভাস্থল হিসেবে সামনে রেখে এদিন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা সভাস্থল পরিদর্শন করেন।
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও রায়গঞ্জ এবং ইসলামপুর পুলিশ জেলার দুই এসপি সুমিত কুমার ও শচীন মক্কর ছারাও এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন। এর পাশাপাশি এদিন আসেন মহকুমাশাসক অর্ঘ্য ঘোষও। কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, বিডিও প্রসুন কুমার ধারা সহ পুলিশের ডিএসপি সহ অন্যান্যরা। এদিন কলেজ ময়দান পরিদর্শন শেষে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা বলেন,মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে আমরা পরিদর্শনে আসি।প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications