আম্ফানে ক্ষতিগ্রস্ত নবান্ন, মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে, রাজনীতি না করে পাশে থাকুন, বার্তা মমতার
আম্ফানে মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে, রাজনীতি না করে পাশে থাকুন, বার্তা মমতার
আম্ফানে বিদ্ধস্ত অবস্থা রাজ্যের। মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে। ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে আম্ফানের তাণ্ডবে। চরম সংকটে রাজ্য। নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের আম্ফানের তাণ্ডবের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত নবান্ন
আম্ফানের তাণ্ডবের প্রভাব পড়েছে নবান্নও। জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। মন্ত্রীর ঘরেও ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে জল ঢুকে গিয়েছে নবান্নের বিভিন্ন অংশে। সাংবাদিক বৈঠক করে এমনই বিপর্যয়েক কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিপর্যস্ত রাজ্য
আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত রাজ্য। মানুষের সর্বনাশ হয়ে গিয়েছেন বসিরহাট, গোসাবা, ঝড়খালি ভয়ঙ্কর ক্ষতি হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিপুল ক্ষতি হয়ে গিয়েছে। হাওড়া, হুগলিতেও ক্ষতি হয়েছে। চারিদিকে যোগাযোগ বন্ধ। বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। এই পরিস্থিতিতে এখনই উদ্ধার কাজ করা সম্ভভ হয়। বিপদ ঘটতে পারে। তাই কাজ থেকে উদ্ধারকাজ শুরু হবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে উদ্বেগের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১০-১২ জনের মৃত্যু
আম্ফানের তাণ্ডবে রাজ্যে ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আম্ফানের তাণ্ডবে যে ধ্বংস হয়েছে রাজ্যে তার থেকে স্বাভাবিক হতে সময় লাগবে। একদিনে সেটা করা সম্ভব নয়। ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে রাজ্যে। এর থেকে ঘুরে দাঁড়াতে অনেকদিন সময় লাগবে। তার জন্য মানুষকে ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন তিনি।

কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি
এই বিপর্যয়েক মধ্যে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে রাজনীতি না করে মানুষের পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি। আম্ফানের তাণ্ডব পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও ক্ষতি হবে বিভিন্ন রাজ্যে।

আগামিকাল বিকেলে জরুরি বৈঠক
পরিস্থিতি সামাল দিতে আগামিকাল বিকেলে জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই ২৪ পরগনায় সব নদী ভেসে গিয়েছে। বিভিন্ন মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করার পরেই পরিস্থিতি ধীরে ধীরে শহর এবং জেলাগুলিকে স্বাভাবিক করার কাজ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications