অযোগ্য হিসেবে চিহ্নিতদের চিন্তা করার দরকার নেই, মানবিক সরকার রয়েছে! অভয় মমতার

শিক্ষা দুর্নীতির জেরে কর্মহীন হয়ে পড়া দাগিদের জন্য এবার বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ১৮০৬ জন দাগি বা অযোগ্যর নাম প্রকাশ করেছে। তাঁরা ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষাতেও বসতে পারবেন না।

আজ ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের আগের দিন আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরেও আদালতের নির্দেশে অনেকে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। কিন্তু চিন্তা করবেন না। আমরা তাঁদের আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হলেও যাতে গ্রুপ সি পদে চাকরি করতে পারেন, সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। আমাদের সরকার মানবিক।

মুখ্যমন্ত্রীর কথায়, শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক নিয়োগের পরীক্ষার পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা হবে। দুই-তিন মাসের মধ্যে। বয়ঃসীমায় ছাড়ের বিষয়ে কথা চলছে মুখ্য সচিবের সঙ্গে। যাঁরা বেচারা ১০ বছর স্কুলে পড়ানোর পরেও আদালতের নির্দেশে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাঁদের পাশে রাজ্য সরকার আইন মেনেই থাকবে। আদালতের নির্দেশে তাঁরা স্কুল শিক্ষক হতে পারবেন না। কিন্তু যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান সেই ব্যবস্থা করছি। হতাশ হবেন না। আমাদের সরকার মানবিক সরকার। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

এদিন শিক্ষারত্ন সম্মান প্রদানের পাশাপাশি সংবর্ধিত করা হয় কৃতী ছাত্র-ছাত্রীদের, এমনকী সংবর্ধনা জানানো হয়েছে সেরা স্কুলগুলিকেও। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের শিক্ষক পদে ৫৬ হাজার শূন্যপদ রয়েছে। ৩৫,৭২৬টি পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরও ২১ হাজার পদ খালি। আমরা নিয়োগ করতে চাইলেও আইনি জটিলতায় তা পূরণ করা সম্ভব হচ্ছে না। আদালতকে দোষ দেব না। তবে যাঁরা আইনকে বেলাইন করে দিচ্ছেন তাঁদের জন্যই এই পরিস্থিতি। আমাদেরই মধ্যে থাকা কিছু লোকের জন্য কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আমাদের হাত-পা বাঁধা। আমরা তাঁদের সুযোগ দিচ্ছি যাতে পরীক্ষা দিয়ে যোগ্যরা চাকরি ফিরতে পারেন। সেই সঙ্গে অযোগ্যদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এর আগেও অযোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। যা নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত রয়েছে। তারই মধ্যে ফের দাগিদের পাশে থাকার বার্তা দিলেন মমতা।

এদিকে, আজ যোগ্য চাকরিহারাদের একাংশ বিধানসভার সামনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+