ঘূর্ণিঝড় আম্ফানের ত্রাণ দুর্নীতি রোধে পঞ্চায়েতে কমিটি গড়ার নির্দেশ মমতার

ঘূর্ণিঝড় আম্ফানের ত্রাণ দুর্নীতি রোধে পঞ্চায়েতে কমিটি গড়ার নির্দেশ মমতার

ঘূর্ণিঝড় আম্ফানের ত্রাণ বিলি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ব্যাপক দুর্নীতি করছে বলে বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরকারের তরফে এবং দলনেত্রী হিসেবে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন। যাতে দুর্নীতি রোধ করা যায় এবং ত্রাণ সামগ্রী অসহায় মানুষগুলোর হাতে পৌঁছয়।

পঞ্চায়েত স্তরে কমিটি

পঞ্চায়েত স্তরে কমিটি

এবার এই নিয়েই আরও একধাপ এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি রুখতে জেলায় জেলায় পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলাশাসকের নির্দেশ কমিটি

জেলাশাসকের নির্দেশ কমিটি

জানা গিয়েছে প্রতিটি জেলার জেলাশাসককে পঞ্চায়েত গুলিতে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটিতে পঞ্চায়েত সদস্য, বিডিওর প্রতিনিধি, সরকারি আধিকারিকেরা থাকবেন। ওই এলাকায় যারা যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের তালিকা তৈরি করে অবিলম্বে রাজ্যের সচিবালয় নবান্নে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিরোধীদের অভিযোগকে গুরুত্ব

বিরোধীদের অভিযোগকে গুরুত্ব

বুধবার সর্বদল বৈঠকেও বিরোধী বাম-বিজেপি একযোগে শাসক তৃণমূল কংগ্রেসকে ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে হওয়া দুর্নীতির অভিযোগে বিদ্ধ করে। বিরোধীদের অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করে মুখ্যমন্ত্রী শুধু হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত থাকেননি। একইসঙ্গে প্রশাসনকে স্বচ্ছ রাখতে নতুন কমিটি গঠন করে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+