পেট্রোল-ডিজেলের রাজস্ব ইস্যুতে মোদীকে চিঠি মমতার, জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধিতে সরব দিদি

পেট্রোল, ডিজেল থেকে কেন্দ্রকে কম রাজস্ব আদায়ের বার্তা দিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, রাজ্য়জুড়ে বেলাগাম পেট্রোপণ্যের দামের প্রতিবাদ করে এই চিঠিতে একাধিক ইস্যুতে কার্যত নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

 মে মাসে ৮ বার বেড়েছে জ্বালানির দাম

মে মাসে ৮ বার বেড়েছে জ্বালানির দাম

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের চিঠিতে সাফ জানান যে, পেট্রোলের পাইকারী দাম অভাবনীয়ভাবে ছাড়িয়ে গিয়েছে লিটার প্রতি ১০০ টাকার গণ্ডি। একথা চিঠিতে লিখে মমতা জানান, পেট্রোল ও ডিজেরে দামের কমতি হওয়া প্রয়োজন। গত মে মাসে ৮ বার ও জুনে ৬ বার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

 কেন্দ্রকে বড় বার্তা

কেন্দ্রকে বড় বার্তা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তোপ দেগে বলেন, ৬ বছরে পেট্রোপণ্যের ওপর লাগামছাড়া সেস চার্জের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সেই সেস যাতে কমানো হয়, অর্থাৎ পেট্রোল ও ডিজেল থেকে যাতে রাজস্বের পরিমাণ কেন্দ্র কম নেয় ,তার আবেদন জানিয়ে মোদীকে চিঠি লিখেছেন মমতা।

বঞ্চিত বাংলা!

বঞ্চিত বাংলা!

চিঠিতে মমতার অভিযোগ, সেস ক্রমাগত কেন্দ্র বাড়িয়ে যাচ্ছে। তবে শুল্কবাবদ প্রাপ্ত অর্থের যে ৪২ শতাংশ ভাগ রাজ্যের প্রাপ্য তা থেকেও পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র জ্বালানির দামই নয়, মমতা নিজের চিঠিতে উল্লেখ করেছেন যে কীভাবে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধ হয়ে যাচ্ছে। তা প্রতিবাদে মুখর হয়েছেন জননেত্রী

পেট্রোলের দাম বৃদ্ধি

পেট্রোলের দাম বৃদ্ধি

পেট্রোলের দাম থেকে যে শুল্ক আদায় করে থাকে কেন্দ্র, তা গত ৬ বছরে বেড়েছে । সেন্ট্রাল এক্সাইজ বাড়িয়ে কেন্দ্রের আয় ৩৭০ শতাংশ বেড়েছে। এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, দেশের বহু এলাকায় পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। কলকাতায় কার্যত ১০০ র কাছে পেট্রোল ডিজেলের দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+