ঔদ্ধত্য ঘাতক... ছিঃ ছিঃ ছিঃ! জেএনইউতে হামলার প্রতিবাদে কলম ধরলেন নেত্রী মমতা
ঔদ্ধত্য ঘাতক...ছিঃ ছিঃ ছিঃ! জেএনইউতে হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা
রবিবার জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগত হামলার নিন্দা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কড়া সমালোচনা করেছিলেন তিনি। এবার সেই হামলার প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম গর্জে ওঠো। এর আগে জেএনইউ-এক ঘটনাকে ফ্যাসিস্ত সার্জিকাল স্ট্রাইক বলে বর্ণনা করেছিলেন তিনি।
জেএনইউ-তে হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা
জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতার নাম গর্জে ওঠো। কবিতায় যেমন দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পাশাপাশি আত্মবিশ্বাসে জ্বলে উঠে আত্মমর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।

জেএনইউ-এর ঘটনার সমালোচনা
মুখ্যমন্ত্রী এদিন বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সব নয়। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিরোধিতা করলেই তাঁকে দেশবিরোধী বলা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রসঙ্গত সিএএ কিংবা ৩৭০ ধারা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন। বিজেপির তরফে বলা হয়েছিল ইমরানের সঙ্গে মতের মিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেএনইউ-এর ঘটনাকে ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক বলেও বর্ণনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেএনইউতে হামলা নিয়ে তাঁর অভিযোগ, একদিকে পুলিশকে বলা হচ্ছে কোনও ব্যবস্থা না নিতে, অন্যদিকে বহিরাগতরা হামলা চালাচ্ছে।

জেএনইউ গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল
সোমবার জেএনইউতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। যদিও এই দলটিকে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। সেখানেই বসে তাদের প্রবাদ জানিয়েছিলেন, দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইয়ারা।
সিএএ, এনআরসির বিরুদ্ধে কবিতা লিখেছিলেন মমতা
এর আগে সিএএ এবং এনআরসির বিরুদ্ধেও কবিতা লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম ছিল অধিকার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications