করোনা নিয়ে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা, লিখলেন 'ফ্যাকাশে' অবস্থার কথা

করোনা নিয়ে কলম ধরলেন মমতা, লিখলেন 'ফ্যাকাশে' অবস্থার কথা

তাঁর কলম ধরার অভ্যাস দীর্ঘদিনের। সে বামশাসনের সূর্য মধ্যগগনে থাকার সময়ই হোক কিংবা সিঙ্গুর, নন্দীগ্রামের ঘটনায় গর্জে উঠেছে তাঁর লেখনী। করোনা মহামারীতেও চালু তাঁর সেই লেখনী। করোনা পরিস্থিতি নিয়ে এবার কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কবিতার নাম ফ্যাকাশে

এবার তাঁর কবিতার নাম ফ্যাকাশে। কবিতায় বর্তমান পৃথিবীর কথা তিনি তুলে ধরেছেন। বদলে যাওয়া পৃথিবীর কথা তিনি তুলে ধরেছেন। শেষ করেছেন কবে আসবে জীবন রক্ষক অর্থাৎ ভ্যাকসিনের প্রসঙ্গ তুলে। তবে সবাই যে অপেক্ষায় রয়েছে, সেই কথাও তুলে ধরেছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা

রাজ্যের করোনা পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে উদ্বেগে রেখেছে। যেই কারণে বারে বারে তিনি লকডাউনের কথা ঘোষণা করছেন। বর্তমান পরিস্থিতিতে লকডাউন করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

বারে বারে নেমেছেন পথে

বারে বারে নেমেছেন পথে

করোনা পরিস্থিতিতে বারে বারে পথে নামতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করা, আবার কথনও বাজার ঘুরে দেখা কিংবা হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করা। সবই করতে দেখা গিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

 অযোধ্যা নিয়ে লিখেছিলেন 'না বলা' কবিতা

অযোধ্যা নিয়ে লিখেছিলেন 'না বলা' কবিতা

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের পরেও কবিতা লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ছিল 'না বলা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+