মুখ্যসচিব আলাপনকে ছাড়ছে না রাজ্য, প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা
মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্রের একতরফা নির্দেশে তিনি ব্যথিত এবং স্তম্ভিত। এদিন প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) দেওয়া চিঠিতে এমনটাই লিথেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। রাজ্য সরকার মুখ্যস
মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্রের একতরফা নির্দেশে তিনি ব্যথিত এবং স্তম্ভিত। এদিন প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) দেওয়া চিঠিতে এমনটাই লিথেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। রাজ্য সরকার মুখ্যসচিবকে ছাড়ছে না বলেও সাফ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।

চিঠিতে বিষ্মিত মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, ২৮ মে কেন্দ্রের পাঠানো চিঠিতে তিনি বিষ্মিত। প্রসঙ্গত সেই চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে ৩১ মে দিল্লিতে কাজে যএাগ দিতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ওই দিন মুখ্যসচিবের অবসর নেওয়ার দিন। বর্তমান পরিস্থিতিতে মুখ্যসচিবকে ছাড়া যাবে না, জানিয়ে কেন্দ্রের কাছে মুখ্যসচিবের বদলির আদেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আলোচনা করা হয়নি রাজ্যের সঙ্গে
মুখ্যমন্ত্রী বলেছেন, যে আদেশ কেন্দ্র পাঠিয়েছে, তা নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। বিষয়টিতে অসাংবিধানিক বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলেছেন, দিন কয়েক আগেই তাঁর (মমতা) অনুরোধে মুখ্যসচিবের চাকরির মেয়াদ ৩ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলার কারণেই চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যা নিয়ে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ২৪ মে চিঠি দেওয়া হয় রাজ্য সরকার।

মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য
চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য। যদি একটি রাজ্যের মুখ্যসচিবকে এভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে নিচের দিকের আমলাতন্ত্রের ওপরে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি (মমতা) মনে করছেন, প্রধানমন্ত্রী কখনই চাইবেন না সর্বভারতীয় পরিষেবার মনোবল ভেঙে দিতে।

হঠাৎ কেন ২৮ মে চিঠি
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, যেখানে ২৪ মে মুখ্যসচিবের চাকরির মেয়াদ বাড়ানো হল, সেখানে হটাৎ এমন কী হলো যে ৪ দিন পরে ২৮ মে তাঁকে বদলির নির্দেশ ধরানো হল। কেননা সেই নির্দেশে কোনও কারণ উল্লেখ করা হয়নি। এই নির্দেশের পিছনে কি কলাইকুণ্ডার বৈঠক যুক্ত রয়েছে, প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী এর পরেই বলেছেন, তিনি মনে করেন না প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুন্ডার বৈঠক এর পিছনের কারণ। যদি তাই হয়, তাহলে তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছেন, ২৮ মে-ক কর্মসূচি আগে থেকেই ঠিক হয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি তাঁর কর্মসূচির সময় পুননির্ধারণ করেন।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যসচিবের বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। জনসাধারণের বৃহত্তর স্বার্থেই তিনি এই আবেদন জানাচ্ছেন বলে উল্লেথ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আর বিতর্ক বাড়াবে না বলেও মনে করেন তিনি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications