মমতার ফোন দিলীপকে, অস্ত্রোপচারের আগেই আরোগ্য কামনায় সৌজন্যের নজির
চিকিৎসকরা জানিয়েছেন, দিলীপ ঘোষের মেরুদণ্ডে ডিক্স প্রল্যান্স সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণেই তাঁর অস্ত্রোপচার জরুরি। খবর পেয়েই মুখ্যমন্ত্রী ফোন করে আরোগ্য কামনা করেন দিলীপবাবুর।
ফের সৌজন্যের রাজনীতিতে নিদর্শন স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতির অসুস্থতারা খবর পেয়েই ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে তাঁর আরোগ্য কামনা করেন। মুখ্যমন্ত্রী নিজেই ফোন করেন দিলীপ ঘোষকে।

কোমরের ব্যথায় কাবু হয়ে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডে ডিক্স প্রল্যান্স সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণেই তাঁর অস্ত্রোপচার জরুরি। বুধবারই তাঁর অস্ত্রোপচার করা হবে। মঙ্গলবার তাঁর শারীরিক সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। সমস্ত রিপোর্ট ঠিক থাকলেই তাঁর অস্ত্রোপচার হবে বুধবার। মঙ্গলবার বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় দেখতে যান দিলীপবাবুকে। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
বেশ কিছুদিন ধরেই দিলীপবাবু স্লিপ ডিস্কের সমস্যায় ভুগছিলেন। সরস্বতী পুজোয় যোগ দেওয়ার জন্য খড়গপুরে ফেরার পর তাঁর এই যন্ত্রণা আরও বাড়ে। সোমবার সকালে হঠাৎ করেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁর পা অসাড় হয়ে যেতে থাকে। সেই কারণেই স্থানীয় চিকিৎসকদের পরামর্শে দেরি না করে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
দিলীপবাবুর রক্তচাপ ও শারীরিক অন্যান্য বিষয়গুলি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। তাঁর ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার অস্ত্রোপচার করে তাঁর ডিসলোকেটেড বোন সঠিক জায়গায় প্রতিস্থাপন করা হবে। এরপর দিন ১৫ তাঁকে বিশ্রাম নিতে হবে। তারপর তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সরস্বতী পুজোর সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরস্বতী পুজোর প্রস্তুতি নেওয়ার সময় কোমরে ব্যথা ও পায়ে অসাড়তা অনুভব করেন তিনি। তার অদ্যাবধি পরেই সংজ্ঞাও হারান। সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসক ডাকা হয়। তাঁর পরামর্শেই চিকিৎসা করানোর জন্য কলকাতায় আনার পরিকল্পনা নেওয়া হয় দিলীপবাবুকে। সেইমতো কালক্ষেপ না করে মুকুন্দপুরের আমরিতে ভর্তি করা হয় দিলীপ ঘোষকে।












Click it and Unblock the Notifications