ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! এবার সঙ্গী হবেন ইতিহাসের
ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সঙ্গী হবেন ইতিহাসের। ১৩ নভেম্বর কোচবিহারের রাসমেলায় যাচ্ছেন তিনি।
ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সঙ্গী হবেন ইতিহাসের। ১৩ নভেম্বর কোচবিহারের রাসমেলায় যাচ্ছেন তিনি। অক্টোবরে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের সময়েই তিনি বলেছিলেন কোচবিহারের রাসমেলায় যাবেন তিনি।

২১ অক্টোবর উত্তরবঙ্গ সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি এবং কার্শিয়াং-এ প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি।
মুখ্যমন্ত্রী সফর প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, ১৩ নভেম্বর কোচবিহারের রাসমেলায় যোগ দিতে যাবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১৪ নভেম্বর বেলা ১১ টা কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক করার কথা আছে তাঁর।
এই বাংলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম কোচবিহারের রাসমেলা। শুধু উত্তরবঙ্গ কিংবা রাজ্যের মানুষই নন, উত্তর পূর্ব ভারত থেকেও বহু মানুষ যান সেই মেলায়। এটি উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মেলা হিসেবেও পরিচিত।
কেউ কেউ বলেন, ১৮১২ সালে কোচবিহারের রাজার গৃহপ্রবেশ উপলক্ষে রাসমেলার প্রত্যাবর্তন। অনেকে বলেও ১৮৯০ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠার সময়ে এই মেলা শুরু হয়।
সাধারণভাবে জেলাশাসক কিংবা কোনও মন্ত্রী রাসমেলার সূচনা করে থাকেন।












Click it and Unblock the Notifications