মোদীর সঙ্গে সাক্ষাৎকারের সময় পাওয়া গিয়েছে! সোমবার দিল্লি যাওয়ার আগে নবান্নে জানালেন মমতা

জাতীয় রাজনীতিতে পা রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়! ২১শের জুলাইয়ের মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন তিইি। শুধু তাই নয়, এখন থেকে বিরোধীদের সমস্ত একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভেবে নিন। আমি দ

জাতীয় রাজনীতিতে পা রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়! ২১শের জুলাইয়ের মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন তিইি। শুধু তাই নয়, এখন থেকে বিরোধীদের সমস্ত একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভেবে নিন। আমি দিল্লি যাচ্ছি...! সেই সময়ে বৈঠকে বসব। তাঁর এহেন মন্তব্যে পরেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর সঙ্গে সাক্ষাৎকারের সময় পাওয়া গিয়েছে, মমতা

তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় পাওয়া গিয়েছে। তবে কবে, কখন মোদীর সঙ্গে সাক্ষাতের সময় পাওয়া গিয়েছে তা পরিষ্কার ভাবে জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাসের শেষেই দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর। সম্ভবত ২৬ তারিখ অর্থাৎ সোমবার দিল্লি উড়ে যেতে পারেন মমতা বন্দ্যয়াধায়।

সবকিছু ঠিক থাকলে ২৮ তারিখ হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হতে পারে। এমনটাই জানা গিয়েছে। দিল্লিতে তিনদিন থাকবেন মমতা। সেই সময় প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে বলে খবর। এছাড়াও একাধিক মোদী বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে।

তবে একদিকে মোদী বিরোধী জোটের সঙ্গে বৈঠক অন্যদিকে মোদীর সঙ্গে বৈঠক! সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত হতে পারে।

মমতা আগেই জানিয়েছেন, তিনি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করবেন। মমতা সোনিয়া সাক্ষাত নিছক রাজনৈতিক সৌজন্য হতে পারে না। তাছাড়া বাংলা জয়ের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখবেন।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক ঘিরে অন্য রাজনৈতিক সমীকরণ লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন িতনি। তারপরেই সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন তিনি। ২০২৪-র লোকসভা ভোটের সমীকরণ লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেগাসাস বিতর্কের মধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় বৈঠক সেরেছেন তাঁর দলের সাংসদের সঙ্গে। মূলত পেগাসাস ইস্যুতে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+