লোকসভা নির্বাচনের পর প্রথমবার! উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মে মাসে লোকসভা নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী।

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মে মাসে লোকসভা নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর এই সফর শুরু হচ্ছে। ওই দিন তিনি বিমানে বাগডোগরায় যাবেন।

লোকসভা নির্বাচনের পর প্রথমবার! উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২১ অক্টোবর মুখ্যমন্ত্রী সড়ক পথে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দার্জিলিং পুলিশের একটি অনুষ্ঠান রয়েছে। কার্শিয়াং থেকে ওইদিন সন্ধেয় শিলিগুড়ি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটিও আসন পায়নি তৃণমূল। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+