মঙ্গলেই জেলা সফরে মমতা, পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদানের তৎপরতা তুঙ্গে

মঙ্গলবারই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি উপভোক্তাদের নাগরিক পরিষেবা প্রদানও করবেন। বৃষ্টি চলছে। শহরের বেশ কিছু জায়গা, এমনকী মুখ্যমন্ত্রীর সভাস্থলও জলমগ্ন। এই পরিস্থিতিতে প্রস্তুতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

টানা বৃষ্টিতে শহরের অনেক জায়গায় রাস্তাও খারাপ। সেই রাস্তাগুলি মেরামত করা হচ্ছে। এসআইআর থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক পর্যালোচনা সভায় জেলায় কোন প্রকল্পের কাজ কোথায় দাঁড়িয়ে সে বিষয়ে বিস্তারিত খতিয়ান নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। সামনেই দুর্গাপুজো-সহ উৎসবের মরশুম। সেই সময় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলার বিষয়েও মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের নানা নির্দেশ দিতে পারেন বলে খবর।

উপভোক্তাদের জন্য নাগরিক পরিষেবা প্রদানের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাট্টা বিলি করতে পারেন বলেও খবর। মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন ভিনরাজ্যে অত্যাচারিত হয়ে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য। সেই প্রকল্পে উপভোক্তাদেরও সুবিধা প্রদান করতে পারেন তিনি। রাস্তাঘাট-সহ একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার সায়ক দাস ও অন্যান্য পদস্থ আধিকারিকরা আজ মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাইনের মাঠ ও বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি বাছাই করা হয়েছিল প্রাথমিকভাবে। শেষে স্কুলের মাঠেই সভা করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সেখানে সভার শেষে জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+