সৌরভকে দেখতে উডল্যান্ডসে মমতা, মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা, মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী

রাজ্যপালের পর এবার অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে উডল্যান্ডস হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ভালো রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উডল্যান্ডস থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন। সৌরভের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয়েছে। বেডে শুয়ে থেকে সৌরভ মুখ্যমন্ত্রীর শরীর কেমন রয়েছে খোঁজ নেন।

এদিন সকালে জিম করার সময় সৌরভের মাইল্ড হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আগামী চারদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন মহারাজ। বিকেলে সৌরভকে দেখতে হাসপাতালে এসে মহারাজের আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা।

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা, মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী

শনিবার সকালে জিমের সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। এরপরই মহারাজ ব্ল্যাক আউট হয়ে যান। এতেই তাঁকে নিয়ে উদ্বেগে পরে পরিবার। পারিবারিক ডাক্তারের পরামর্শে বিসিসিআই সভাপতিকে উডসল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি, বুকের এক্স-রে পরীক্ষা, অ্যাঞ্জিয়োগ্রাম কর হয়। এরপরই সৌরভের হৃদপিণ্ডে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পরে। সৌরভ নিয়মিত শরীর চর্চা করেন, তারপরও কীভাবে শরীর এতটা ভেঙে পড়ল ডাক্তারা বুঝে উঠতে পারেননি।

সৌরভের ডানদিকের ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেন্ট বসানো হয়েছে। যারপর আপাতত সুস্থ রয়েছেন মহারাজ। তবে এখনও দুটি ধমনীতে ব্লকেজ রয়েছে। তা নিয়ে ডাক্তারা পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। স্থিতিশীল সৌরভকে কেবিনে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+