করোনার খবর করতে গিয়ে বিজেপি ফাঁদে পা! সাংবাদিকদের 'হুঁশিয়ারি' মুখ্যমন্ত্রীর

বিজেপির প্রভাবে প্রভাবিত হয়ে খবর করছেন সংবাদ মাধ্যমের একাংশ। এদিন কার্যত এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিকভাবে আচরণের পরামর্শ দেন।

বিজেপির প্রভাবে প্রভাবিত হয়ে খবর করছেন সংবাদ মাধ্যমের একাংশ। এদিন কার্যত এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিকভাবে আচরণের পরামর্শ দেন। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাঁর সরকার সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে, কিন্তু তা করা হয়নি।

মিডিয়ার প্রতি অনুরোধ

মিডিয়ার প্রতি অনুরোধ

মুখ্যমন্ত্রী বলেন, কোনও খবর করতে গেলে সরকারের প্রতিক্রিয়া নেওয়াটাও কাজের মধ্যেই পড়ে। কিন্তু তা একপেশো হয়ে পড়ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও অভিযোগ বিজেপির কথা শুনে ধংসাত্মক খবর করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সঠিকভাবে আচরণ করুন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যায়। কিন্তু তিনি তা করেননি। কেননা সেটা বাংলার সংস্কৃতি নয়। সরকার মানবতায় বিশ্বাসী বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন সহনশীলতা আমাদের ধর্ম।

ভুয়ো খবর ছড়ানের অভিযোগ

ভুয়ো খবর ছড়ানের অভিযোগ

বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেন তিনি। টিকিয়াপাড়ায় পুলিশের ওপহ হামলার ঘটনায় নিয়ে যেভাবে প্রচার করা হয়েছে, তারও বিরোধিতা করেন তিনি।

সোমবার থেকে গ্রিনজোনে আংশিক ছাড়

সোমবার থেকে গ্রিনজোনে আংশিক ছাড়

মুখ্যমন্ত্রী এদিন জানান সোমবার থেকে গ্রিনজোন এলাকায় কিছু ছাড় দেওয়া হবে। দোকান খুললেও জমায়েত করা যাবে না। বাস চলাচল শুরু হলেও ২০-র বেশি যাত্রী নেওয়া যাবে না। বাস চালাতে হবে জেলার মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+