বাঙালি অবাঙালিদের মধ্যে গোলমাল বাধাতে চাইছেন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক অর্জুন সিং

রাজ্যের বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। প্রকাশিত খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের বহিরাগত বলে গণ্ডগোল বাধাতে চাইছেন বলেও অভিযোগ

রাজ্যের বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। প্রকাশিত খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের বহিরাগত বলে গণ্ডগোল বাধাতে চাইছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, তাঁর পরিবার ১৪০ বছর ধরে রাজ্যের বাসিন্দা হলেও, তাদের বহিরাগত বলা হচ্ছে।

বাঙালি অবাঙালিদের মধ্যে গণ্ডগোল বাধাতে চাইছেন মমতা! বিস্ফোরক অর্জুন সিং

দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। এবার তাঁর বিরুদ্ধে গণ্ডগোল বাধানোর অভিযোগ আনলেন অর্জুন।

নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে অর্জুন সিং-এর হুঁশিয়ারি আগামী নির্বাচনে প্রার্থী দিতে পারবে না তৃণমূল। তৃণমূল রাজ্যে সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত দল বলেও অভিযোগ করেন তিনি। আগামী দিনে আমডাঙা বিধানসভা দখল করার আহ্বানও জানিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ের পরেই অর্জুন সিং বলেছিলেন প্রধানমন্ত্রীর ৪০ জন বিধায়ক তো আছেই। এ ছাড়াও আরও ৬০ জন বিধায়ক যোগাযোগ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁকে ফোন করছেন। তৃণমূল সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী কাঁচড়াপাড়ায় সভা করতে গিয়ে বাঙালি-অবাঙালি বিভেদ তৈরির অভিযোগ করেছিলেন। এলাকায় বাঙালিদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন।এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+