মোদীর সঙ্গে আলোচনা চান মমতা, দিলেন শর্ত! দিলীপ ঘোষ দিলেন পাল্টা
মোদীর সঙ্গে আলোচনা চান মমতা, দিলেন শর্ত! দিলীপ ঘোষ দিলেন পাল্টা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সিএএ নিয়ে আলোচনা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে শর্ত রেখেছেন তিনি। বলেছেন সিএএ প্রত্যাহারের আশ্বাস দিতে হবে। এইভাবেই খোলা মনে আলোচনা সদিচ্ছা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তাব মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সিএএ নিয়ে আলোচনা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে শর্ত রেখেছেন তিনি। বলেছেন সিএএ প্রত্যাহারের আশ্বাস দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্চ্রী যদি সিএএ নিয়ে গোঁ ছেড়ে আলোচনায় রাজি থাকেন, তাহলেও তা সম্ভব বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন গণতন্ত্রে আলোাচনাটাই সৌজন্য।

'চায়ে পে চর্চা'কে কটাক্ষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে হাজির হয়েছিলেন সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। সেখানে তাঁর এক হাতে ভাঁড়ে ছিল রঙ। আর অপর হাতে ছিল তুলি। মুখ্যমন্ত্রী নিজেই নাম দিয়েছেন তুলি পে চর্চা। অনেকেই বলছেন, আগে প্রধানমন্ত্রী বর্তমান সময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চায়ে চে চর্চাকে কটাক্ষ করেছেন তিনি।

শর্ত সাপেক্ষে আলোচনা নয়, বললেন দিলীপ
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, শর্তসাপেক্ষে কোনও আলোচনা হতে পারে না। আইন পাশ করার আগে আলোচনা করা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, আলোচনা করেই সংসদে আইন পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সব প্রশ্নের জবাব দিয়েছেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

আমরা হিন্দুস্তানি, বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা কিছু বললেই দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের শীর্ষপদে থাকা ব্যক্তিরা পাকিস্তানের জয়গান করে চলেছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা কি পাকিস্তানের দূত? একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন তারা পাকিস্তানকে ভাসবাসেন না। কেননা তারা হিন্দুস্তানি।












Click it and Unblock the Notifications