রাজনৈতিক বিতর্কের মাঝেই আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা
উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে বিজেপির আহত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন খগেন মুর্মুকে দেখতে পৌঁছে যান।
মঙ্গলবার মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির ওই নার্সিংহোমের আইসিইউতে ভর্তি হন। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করলেও, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের সঙ্গে তিনি দেখা করেননি।

সোমবার নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়ক খগেন হামলার শিকার হন। খগেন মুর্মুর চোখে একটি ঢিল লাগায় তাঁর গুরুতর আঘাত লাগে। শংকর ঘোষও এই ঘটনায় হেনস্থার শিকার হন।
এই হামলার জন্য বিজেপি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে এবং দাবি করেছে যে এটি একটি পরিকল্পিত আক্রমণ ছিল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পরপরই আহত সাংসদ ও বিধায়ককে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন দুধিয়া থেকে সরাসরি মাটিগাড়ার হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “খগেনবাবু সুগারের রোগী, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব বেশি সমস্যা নেই। কানের পাশে লেগেছে। কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলাম।”












Click it and Unblock the Notifications