৪৯-এ পা দাদার, বেহালার বাড়িতে গিয়ে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
৪৯-এ পা দাদার, বেহালার বাড়িতে গিয়ে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন তাঁর বেহালার বাড়িতে। এই প্রথম সৌরভকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে গেলেন মমতা। এর আগে শুভেচ্ছা বার্তা পাঠাতেন তিনি। তবে বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো এই প্রথম। সকাল থেকেই সৌরভের বাড়িতে ভিড় করতে শুরু করেছেন অনুরাগীরা। একাধিক জেলা থেকে তাঁর ফ্যানক্লাবের সদস্যরা সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন।

সৌরভের জন্মদিন
আজ ৪৯ বছরে পা দিলেন প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছা বার্তায়। সকাল থেকে জেলা থেকে সৌরভ ফ্যান ক্লাবের সদস্যরা তাঁর বাড়িতে শুভেচ্ছা পত্র পাঠিয়েছে। কেউ ফুল পাঠিয়েছে। কেউ কেক পাঠিয়েছে। অনেক অনুরাগীই সৌরভকে এসেছিলেন শুভেচ্ছা জানাতে। কাউকে নিরাশ করেননি দাদা।

সৌরভের বাড়িতে মমতা
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন। বিকেল ৫টা নাগাদ তিনি যান তাঁর বাড়িতে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। ডোনা গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি উপহার দিয়েছেন। এর আগেও মমতা শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের তবে বাড়িতে গিয়ে এই প্রথম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
Recommended Video

রাজনৈতিক সমীকরণ
একুশের ভোেটর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটা রাজনৈতিক টানা পোড়েন শুরু হয়েছিল। বিজেপি তাঁকে সামনে রেখে ভোটে লড়তে চয়েছিল বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল। তারপরেই প্রবল মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি। সৌরভ কিন্তু রাজনীতিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেসময়। একুশের ভোটের আগে সৌরভের এই সিদ্ধান্তের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

জন্মদিনে কী পরিকল্পনা
জন্মদিনে কোনও পরিকল্পনাই নেই, এমনই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে অনুরাগীদের আনা কেক কেটেছেন তিনি। বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলেছেন। তবে নিেজ এখনএকেবারে সুবিধা রয়েছেন জন্মদিনের আলাদা করে কোনও পরিকল্পনা নেই। বাড়ির লোকেদের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications