প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতি তুঙ্গে উত্তর দিনাজপুরে

প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতি তুঙ্গে উত্তর দিনাজপুরে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩ রা মার্চ উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক রিভিউ মিটিং করতে আসছেন কালিয়াগঞ্জের কলেজ মাঠে। সেদিন তিনি দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন। বেশ কিছু উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেওয়ার কথা। পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী। সেজন‍্য জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতি তুঙ্গে উত্তর দিনাজপুরে

জোর কদমে চলছে প্রশাসনিক সভাস্থলের নির্মানের কাজ। মুখ্যমন্ত্রীর সভাকে সাফল্য করতে বৃহস্পতিবার বিকালে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে একটি সভার আয়োজন করা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,রাজ্যে শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূলের চ্যায়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও সন্দীপ বিশ্বাস সহ জেলা তৃণমূল সভাপতি।

এদিন রাজ্যে শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী জানান, মুখ্যমন্ত্রী রাজ্যে আসার পড় থেকে মহাকরণকে জেলায় জেলায় নিয়ে গিয়ে প্রাশাসনিক সভা করেন। যাতে মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় এবং সরকারি প্রকল্পের বাস্তব কাজ হয়। মমতা বন্ধ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এলেও কালিয়াগঞ্জে আসেননি। বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়লাভের পড়ে তিনি কথা দিয়েছিলেন কালিয়াগঞ্জে আসবেন।

সেইমতো তিনি ৩ মার্চ কালিয়াগঞ্জে প্রশাসনিক সভা করতে আসবেন।এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্ধোধন করবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+