কলকাতা-দিল্লি সর্বত্র আন্দোলন! ১০০ দিনের কাজের মজুরি আদায়ে দুর্গাপুরে আন্দোলনের রূপরেখা মমতার

আবহাওয়া খারাপ থাকায় কলকাতা বাঁকুড়া (bankura) ও পুরুলিয়ায় (purulia) সরকারি ও দলের কর্মসূচিতে যোগ দিতে রবিবার বিকেলে সড়ক পথে দুর্গাপুরে (durgapur) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানেই

আবহাওয়া খারাপ থাকায় কলকাতা বাঁকুড়া (bankura) ও পুরুলিয়ায় (purulia) সরকারি ও দলের কর্মসূচিতে যোগ দিতে রবিবার বিকেলে সড়ক পথে দুর্গাপুরে (durgapur) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানেই তিনি ১০০ দিনের কাজের বকেয়া আদায়-সহ বিভিন্ন দাবিতে দলের শাখা সংগঠনকে রাস্তায় নামার নির্দেশ দেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, কলকাতা থেকে দিল্লি সর্বত্রই আন্দোলন হবে।

আসানসোলের মানুষের কাছে কৃতজ্ঞ

আসানসোলের মানুষের কাছে কৃতজ্ঞ

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি আসানসোলের মানুষের কাছে কৃতজ্ঞ। আসানসোল লোকসভার উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে জয়ী করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুর্গাপুরের মানুষদেরও ধন্যবাদজানিয়েছেন তিনি।

পূর্ব ও পশ্চিম বর্ধমানে কর্মসূচি

পূর্ব ও পশ্চিম বর্ধমানে কর্মসূচি

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, জুনের প্রথমে উত্তরবঙ্গ সফরের পরেই তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান সফর করবেন। সেই সময় তিনি দুর্গাপুর হয়ে আসনসোল যাবেন। বর্ধমান পূর্ব ও পশ্চিম নিয়ে সরকারি বৈঠক তিনি দুর্গাপুরে করবেন। সেই সময় বর্ধমান ও আসনসোলে তিনি দলীয় সভা করবেন বলে জানিয়েছেন।

১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র

১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না ডিসেম্বর থেকে। গত ৫ মাস ধরে সেই টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ১০০ দিনের কাজ করলে ১৫ দিনের মধ্যে মজুরি পাওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক নোংরা খেলার জন্য টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মানুষের পাওয়া আটকে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের কাজে প্রায় ৬ হাজার কাটি টাকা বকেয়া রয়েছে। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাজ্য বাংলা আবাস যোজনা, ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথমে রয়েছে।

৫ ও ৬ জুন দলকে পথে নামতে নির্দেশ

৫ ও ৬ জুন দলকে পথে নামতে নির্দেশ

তৃণমূলের সব সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল খেতমজুর সংগঠন, তৃণমূল সংখ্যালঘু সেল, আদিবাসী, ওবিসি সেলকে পথে নামতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্ন সাধারণ মানুষের সামনে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন তিনি। ৫ ও ৬ জুন প্রত্যেক বুথে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে তিনি উত্তরবঙ্গে যেতে পারেন। প্রসঙ্গ উল্লেখে জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। যার বিরোধিতা করে অনসনে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতার বিমল গুরুং। যার জেরে পাহাড় কিছুটা উত্তপ্ত। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+