হাতে গ্লাভস, মাথায় টুপি পরুন! নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা রেয়াত করলেন না নিজের ছোট ভাইকেও

রাজ্যের করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, সংক্রমণ বাড়লে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোভিড বিধি মেনে চলার জন

রাজ্যের করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, সংক্রমণ বাড়লে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোভিড বিধি মেনে চলার জন্য তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি পজিটিভ খবরের ওপরে জোর দিয়েছেন তিনি।

হাতে গ্লাভস, মাথায় টুপি

হাতে গ্লাভস, মাথায় টুপি

মুখ্যমন্ত্রী এদিন সাধারণ মানুষ বাইরে বেরোলে হাতে গ্লাভস ও মাথায় টুপি পরার জন্য বলেছেন। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেও জোর দিয়েছেন। যদিও চিকিৎসক মহল মনে করে সাধারণ মানুষের হাতে গ্লাভস পরার দরকার নেই, স্যানিটাইজার ব্যবহারেই যথেষ্ট, চিকিৎসকদের চিকিৎসার সময় গ্লাভস পরা ছাড়া কারও গ্লাভস পরা উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি

এদিন মুখ্যমন্ত্রী নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতির বিবরণ দেন। তিনি বলেন, ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে ৪৫,৪১৭ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ২৯২০ জনকে। করোনা সক্রিয়তার হার ২৩.১৭ শতাংশ। তিনি জানিয়েছেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যে ১৯৪ টি হাসপাতাল কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট আছে। সেখানে বেড রয়েছে ৩২, ২৬৮ টি। কার্যকরী বেডের সংখ্যা ১৯৫১৭ টি। এছাড়াও সিসিইউ এবং এইচডিইউ বেড রয়েছে ৪১৮০ টি। তার মধ্যে কার্যকরী রয়েছে ৩০০০ টি। আগামী ১৫ দিন বড় সতর্কতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 রেয়াত করলেন না নিজের ভাইকেও

রেয়াত করলেন না নিজের ভাইকেও

এদিন মুখ্যমন্ত্রী রেয়াত করলেন না নিজের ভাইকেও। মুখ্যমন্ত্রী জানান, তাঁর ছোটভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করোনা আক্রান্ত। সেই পরিস্থিতিতেও ভাই বাইরে বেরোচ্ছিল। তিনিই ভাইকে বলেছেন আর বাইরে না বেরোতে। মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকেই মাস্ক করছেন না। তবে জনগণ সতর্ক না হলে, পুলিশ দিয়ে মাস্ক পরানো সম্ভব নয় বলে মনে করেন তিনি।

 কেন্দ্রের কাছে আরও টিকার দাবি

কেন্দ্রের কাছে আরও টিকার দাবি

এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে আরও টিকার দাবি করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় টিকা দেওয়ার কাজ শেষ না করে বুস্টার ডোজ শুরু করা উচিত হয়নি। রাজ্যে এখনও ৪০ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি হয়েছে। সেই পরিস্থিতিতে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ১০ তারিখ থেকে রাজ্যে বুস্টার ডোড দেওয়ার কাজ শুরু হবে। সেই কারণে আরও টিকার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

পজিটিভ খবর করুন

পজিটিভ খবর করুন

মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন পজিটিভ খবর করুন। এমন খবর করবেন না, যাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এব্যাপারে তিনি ভিড় ট্রেন থেকে যাত্রীর পড়ে মৃত্যুর ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এই মুহূর্তে এই খবর জরুরি ছিল নাকি প্রচার করা উচিত ছিল ভিড় ট্রেনে উঠবেন না, কোভিড বিধি মেনে চলুন।

 ভারত সেবাশ্রম সংঘ যাচ্ছে না গঙ্গাসাগরে

ভারত সেবাশ্রম সংঘ যাচ্ছে না গঙ্গাসাগরে

এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত সেবাশ্রম সংঘের তরফে তাঁকে জানানো হয়েছে, এবার গঙ্গাসাগর মেলায় তাদের পক্ষে স্বেচ্ছাসেব দেওয়া সম্ভব হচ্ছে না। গঙ্গাসাগর সাগর মেলা হওয়া নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই তিনি এব্যাপারে কোনও মন্তব্য করবেন না। প্রয়োজনে করোনা নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে গত জুন মাসের মতো ল্যাপটপ কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+