সমস্ত জল্পনার অবসান, প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে যোগদান মুখ্যমন্ত্রীর
সমস্ত জল্পনার অবসান। শেষ পর্যন্ত করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর তৃতীয় ভিডিও কনফারেন্সে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমস্ত জল্পনার অবসান। শেষ পর্যন্ত করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর তৃতীয় ভিডিও কনফারেন্সে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের কথা বলার সুযোগ নেই, সেই অভিযোগে মুখ্যমন্ত্রী থাকবেন না বলে জানা গিয়েছিল। বৈঠকে রাজ্যের হয়ে থাকার কথা ছিল মুখ্যসচিব রাজীব সিনহার। যদিও বৈঠকের শুরুতে দেখা যায় মুখ্যমন্ত্রীই যোগ দিয়েছেন।

মুখ্যসচিব নয়, রাজ্যের প্রতিনিধিত্ব মুখ্যমন্ত্রীর
শোনা গিয়েছিল এইধরনের বৈঠকে রাজ্যের সেরকম কিছু বলার থাকে না। তাই এই বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ পর্যন্ত অন্যরাজ্যের মুখ্যমন্ত্রীদের মতোই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলোচনা হতে পারে যেসব বিষয় নিয়ে
এদিনের বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়টি।
রাজ্যগুলির অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাইতে পারে রাজ্যগুলি।
আলোচনা হতে পারে স্বাস্থ্য পরিষেবা নিয়েও। পর্যাপ্ত কিটের সরবরাহের পাশাপাশি পরীক্ষার সংখ্যা বাড়ানো নিয়েও কথা হতে পারে।

৩ মে দেশের বড় অংশ থেকে লকডাউন প্রত্যাহার করা হবে না বলেই অনুমান
দিল্লি প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে লকডাউনের মেয়ার বাড়াতে চায় তারা। তেলেঙ্গানাও একই মত প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বড় অংশ থেকে ৩ মে লকডাউন প্রত্যাহার করা হবে না, এমনটাই অনুমান।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভিডিও কনফারেন্স
দেশ জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এদিনেরটি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের তৃতীয় ভিডিও কনফারেন্স।
লকডাউন শুরু আগে ২০ মার্চ এবং লকডাউন শুরু পর ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী আলাদা আলাদাভাবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।












Click it and Unblock the Notifications