অ্যাডিনোভাইরাসে বাড়বাড়ন্ত ঠেকাতে ফের একবার মাস্ক পরার নিদান মুখ্যমন্ত্রী মমতার
ক্রমশ পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। যা আরও উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় মানুষকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে ভয়াবহ অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি! বেসরকারি মতে এখনও পর্যন্ত ১০০ টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছ। এই অবস্থায় মাস্ক পড়ার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার একাধিক ইস্যুতে বিধানসভায় বক্তব্য রাখেন তিনি।
আর তা রাখতে গিয়ে আরও একবার অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়েও কথা বলেন প্রশাসনিক প্রধান। বলেন, আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজনই নেই। তবে সতর্ক হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী
গত দুবছর করোনার মধ্যে দিয়ে গিয়েছে গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছিল বাংলাতেও। প্রত্যেকদিনই প্রায় একাধিক মৃত্যু দেখেছে মানুষ। যদিও অ্যাডিনো ভাইরাস নিয়ে প্রথম দিন থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। প্রত্যেকদিনই সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যে শহর এবং জেলার সমস্ত হাসপাতালগুলিতে একাধিক নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। এমনকি প্রতি মুহূর্তের উপর নিজে নজর রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্দি-কাশি থাকলেই দেখান ডাক্তার
বেসরকারি মতে ইতিমধ্যে শিশু ম্রতুর সংখ্যা রাজ্যে ১০০ পেরিয়ে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে মাত্র ১৯ টি শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনোভাইরাসে। যার মধ্যে ১৩ টি শিশুর কোর্মবিটি ছিল বলেও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পরামর্শ, কাশী এবং সর্দি থাকে বাচ্চার তাহলে অবিলম্বে চিকিৎসকদের সঙ্গে কথা বলুন। শুধু তাই নয়, প্রয়োজনে স্থানীয় কোনও হাসপাতালে ভর্তির কথাও বলা হয়েছে বলে খবর। তবে কোনও ভাবেই প্যানিক না হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী।

মাস্ক পড়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তবে এদিন ফের একবার মাস্ক পড়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পরিস্থিতি থেকে বাঁচতে মাস্ক পড়ুন। বিশেষ করে বাচ্চাদের মাস্ক পড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে হিসাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলেও জানান তিনি। তবে মৃত্যু ছোট হোক বা বড়৷ সবটাই বেদনাদায়ক বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, আমি বাচ্চাদের ভালোবাসি। তবে কিছু ক্ষেত্রে এহেন ভাইরাস নিয়ে ভুল তথ্য দেখানো হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি বিরোধীরাও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ভুল তথ্য দিচ্ছে বলে দাবি।

চাপ বাড়াচ্ছে বিরোধীরা
রাজ্যে অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। এমনকি হাসপাতালগুলির পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। শুধু তাই নয়, ভাইরাসে ঠিক কতজন আক্রান্ত এবং মৃত সেই সংখ্যাও সরকার লুকাচ্ছে বলে দাবি বিরোধীদের। যা রীতিমত অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের। যদিও এই সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। পালটা নোংরা রাজনীতির অভিযোগ শাসকের।












Click it and Unblock the Notifications