‘লাভ জিহাদ'-এ খুন মালদহের যুবকের পরিবারে ফোন, কী প্রতিশ্রুতি মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে মালদহের বাসিন্দা নিহত আফরাজুল খানের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সমবেদনা জানান, পরিবারকে তিন লক্ষ ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
রাজস্থানে 'লাভ জিহাদে'র জেরে বাঙালি যুবক খুনের ঘটনায় পরিবারের পাশে দাঁড়াল রাজের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে মালদহের বাসিন্দা নিহত আফরাজুল খানের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সমবেদনা জানান পরিবারকে। পাশাপাশি তিনি আফরাজুলের পরিবারকে এককালীন তিন লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরিও দেওয়ার কথা ঘোষণা করেন।

আগেই টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী এই ঘোষণার কথা জানান। তারপর নিজে ফোন করে পরিবারকে সমবেদনা জানান এবং প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজস্থানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃজনক। নৃশংসভাবে খুন করা হয়েছে ওই যুবক। তাঁর পরিবার এখন অসহায়। তাই তাঁর সরকার পরিবারের পাশে থাকবে।
শুধু ঘোষণা করেই থেমে থাকছেন না মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের দুই মন্ত্রী ও সংসদীয় দলকে মালদহে আফরাজুলের বাড়িতে পাঠাচ্ছেন। তাঁরা গিয়ে মুখ্যমন্ত্রীর দেয় প্রতিশ্রুতিমতো টাকা তুলে দেবেন। চাকরিরও ব্যবস্থার কথা সবিস্তারে জানিয়ে আসবেন। তাঁরা খতিয়ে দেখবেন, কাকে চাকরি দিলে আফরাজুলের পরিবারটা বাঁচবে।
এদিন মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অর্ণব ঘোষ আফরাজুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান। শনিবার মালদহে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম। সংসদীয় দলে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও সৌগত রায়।












Click it and Unblock the Notifications