আপনাদের চিন্তা আমার মাথায় দিন! উদ্বাস্তু বন্ধু তিনিই, নৈহাটি উৎসবে প্রমাণের চেষ্টা মমতার
ঘটনাস্থল নৈহাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ। সেখানে গাছের চারা, সাইকেল উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চলে এল উদ্বাস্তুদের কথা।
ঘটনাস্থল নৈহাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ। সেখানে গাছের চারা, সাইকেল উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চলে এল উদ্বাস্তুদের কথা। তিনি প্রথববার সংসদে যাওয়ার পর থেকে উদ্বাস্তুদের দাবি নিয়ে সরব বলে দাবি করেছেন। আর সিএএ নিয়ে তিনি বলেন, কাউকে বাংলা ছাড়া হতে দেব না। আপনাদের চিন্তা আমার মাথায় দিন। উৎসবের মঞ্চ থেকে আহ্বান জানান মমতা।

পোস্টারে সন্তুষ্ট মমতা
নৈহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সেখানেও নো ক্যাব, নো এনআরসি পোস্টার। স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনি তো বলেননি। কিন্তু মানুষ মানুষের কাজ করেছে।

স্মরণ করালেন জুবিলি ব্রিজের কথা
ঘটনাস্থল নৈহাটি উৎসব। সেখানে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, মন্ত্রী থাকাকালীন নৈহাটির জুবিলি ব্রিজ তৈরি করতে তিনিই উদ্যোগ নিয়েছিলেন।

১৯৮৪ থেকেই উদ্বাস্তুদের পাশে
বিজেপি এখন উদ্বাস্তুদের পাশে থাকার কথা জানাচ্ছে। তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। তিনি তিনি উদ্বাস্তুদের পাশে রয়েছেন সেই ১৯৮৪ সাল থেকে। উদ্বাস্তুরা যাতে নিঃশর্ত জমির দলিল পায়, সেই ব্যবস্থা তিনিই প্রথমবার সাংসদ হওয়ার পর করেছিলেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব উদ্বাস্তু কলোনিকে অনুমোদন
তাঁর সরকার ৯৪ টি উদ্বাস্তু কলোনিকে অনুমোদন দিয়েছেন। বাকিগুলিকে অনুমোদন দেওয়ার জন্য চিঠিও লিখেছিলেন তিনি। তাঁর সরকার সবকটি উদ্বাস্তু কলোনিকেই আইনত স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা ১৯৭১-এ এ দেশে এসেছেন তাঁরা জেনুইন সিটিজেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

কটা কার্ড হবে, প্রশ্ন মমতার
আধার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে। রয়েছে ভোটার কার্ড, আরও কতগুলো কার্ড করবে কেন্দ্র। প্রশ্ন করেন মমতা। কেন্দ্রের সমালোচনা করেন মমতা বলেন, কেন্দ্র সকালে বলে এই কার্ড তো, বিকেলে বলে অন্যয় কার্ডের কথা।

ভাঙা ছাড়া গড়ার কাজ করে না বিজেপি
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন ভাঙা ছাড়া গড়ার কাজ করে না বিজেপি। সিএএ নিয়ে সেখানে উপস্থিত সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, আপনাদের চিন্তা আমার মাথায় দিন। আর নিশ্চিন্তে থাকুন।












Click it and Unblock the Notifications