কাউকে ছাড়া হবে না! দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ইস্যুতে মমতা টানলেন পার্লামেন্ট হামলার প্রসঙ্গ
কলকাতায় ভুয়ো ভ্যাকসিন (fake vaccination) কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন নবান্নে করা সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাউকেই ছাড়া হবে না। পাল্টা এদিন
কলকাতায় ভুয়ো ভ্যাকসিন (fake vaccination) কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন নবান্নে করা সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাউকেই ছাড়া হবে না। পাল্টা এদিন তিনি গুজরাতের ভুয়ো ভ্যাকসিন শিবির নিয়ে প্রশ্ন তোলেন।

ছবি দেখিয়ে কিছু হবে না
ভুয়ো ভ্যাকসিনেশন শিবির কাণ্ডে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে। আর এই গ্রেফতারের পরেই একের পর এক চাঞ্চল্যতর তথ্য প্রকাশ্যে আসছে। দেবাঞ্জন দেবকে কখনও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে, কখনও বর্তমানে বিধায়ক হওয়া দেবাশিস কুমারের সঙ্গে দেখা গিয়েছে। আবার একাধিক অনুষ্ঠানে মঞ্চ আলো করে বসে থাকতে দেখা গিয়েছে দেবাঞ্জন দেবকে। এব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সামনে থেকে ছবি তুললেও কাউকে অপরাধী বলে বিবেচনা করা যায় না। অনেক সময় ছবি ফটোশপ করেও বসানো হয়। বিমানবন্দরে কিংবা বিমানের ভিরতের অনেকেই তাঁর (মুখ্যমন্ত্রী) সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন এবং তুলেছেন। তাই ছবি দেখিয়ে কিছু হবে না। বর্তমান পরিস্থিতিতে তিনি এই ধরনের ছবি তোলা থেকে বিরত রয়েছেন বলেছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কাউকে ছাড়া হবে না
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে কাউকেই ছাড়া হবে না। সিট এব্যাপারে তদন্ত করছে। যেখান থেকে ওষুধ কেনা হয়েছিল, সেখানেও গিয়েছিল পুলিশ। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই ভুয়ো ভ্যাকসিনেশন শিবির নিয়ে কলকাতা পুরসভা আর স্থানীয় থানার নাম জড়িয়ে পড়েছিল। সেই কারণে পুলিশ আর কর্পোরেশনকে অ্যালার্ট করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির দাবির পাল্টা মুখ্যমন্ত্রী
কলকাতার ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। যা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে তিনি গুজরাতের হওয়া ভুয়ো শিবিরের কথা উল্লেখ করেছেন। বলেছেন, আগে সেইগুলোর তদন্ত করানো হোক ইডি আর সিবিআইকে দিয়ে। মুখ্যমন্ত্রী এই ধরনের ঠগবাজদের দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এদের নিয়ে যত কথা হবে, ততই এরা প্রচার পেয়ে যাবে।

সংসদ হামলার উল্লেখ
এদিন মুখ্যমন্ত্রী ভুয়ো ভ্যাকসিনেশন শিবিরের প্রসঙ্গে পার্লামেন্ট অ্যাটাকের কথা টেনেছেন। প্রসঙ্গত ২০০১ সালে সংসদে হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় এক সাধারণ নাগরিক সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় সামনে এসেছিল জঙ্গিরা গাড়ির স্টিকার থেকে পাস সবই জোগার করেছিল। এক্ষেত্রে ঠকবাজ দেবাঞ্জন দেবও পুরসভার লোগো ব্যবহার করেছে বিভিন্ন জায়গায়।

যাঁরা ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ওপরে নজর
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যাঁরা ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ওপরে নজর রাখা হচ্ছে। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে ক্যাম্পও করা হয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলের সাংসদ মিমি চক্রবর্তীর অসুস্থ হয়ে পড়ার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওঁর আগে থেকেই পেটের সমস্যা ছিল।












Click it and Unblock the Notifications