প্রশাসনিক বৈঠক থেকে দলের নেতাকেই শায়েস্তা করার বার্তা মুখ্যমন্ত্রীর

‘কাজল, তোমার ভাইকে বলে দেবে আর যেন কোনও নতুন ঘটনায় না জড়ায়। তোমার ভাইয়ের নামে অনেকগুলো কেস রয়েছে। পুলিশ তোমার ভাইকে খুঁজছে। আমি জানি ও এখন গ্রামে আছে।’

প্রশাসনিক বৈঠক থেকে দলের নেতাকে শায়েস্তা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে দলের নেতাকে তাঁর হুঁশিয়ারি, 'কাজল তোমার ভাইকে বলে দেবে আর যেন কোনও নতুন ঘটনায় না জড়ায়। তোমার ভাইয়ের নামে অনেকগুলো কেস রয়েছে। পুলিশ তোমার ভাইকে খুঁজছে। আমি জানি ও এখন গ্রামে আছে। এখনও কিছু করিনি। তবে সাবধান না হলে রেয়াত করা হবে না।'

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকেও এদিন সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাড়ুই-নানুরে বোমা কারখানা চলবে না। সব বোমা কারখানা বন্ধ করতে হবে। শুধু পাড়ুই-নানুর নয়, দিল্লি থেকেও শাসক দল গুণ্ডা নিয়ে আসছে। মুঙ্গেরের অস্ত্র নিয়ে আসছে। আমি এসব সহ্য করব না।

প্রশাসনিক বৈঠক থেকে দলের নেতাকেই শায়েস্তা করার বার্তা মুখ্যমন্ত্রীর

প্রতিটি থানার ওসি-আইসি, জেলা পুলিশ সুপার ও ডিআইজি-আইজি-দেরও তিনি নির্দেশ দেন, 'চোখ-কান খোলা রেখে শুনে নিন, কোনও বোমা কারখানা চলবে না। যত আগ্নেয়াস্ত্র আছে, সব উদ্ধার করতে হবে। বাজেয়াপ্ত করতে হবে। কোনও গুণ্ডামি চলবে না। গায়ের জোরে তরোয়াল নিয়ে এলাকা দখল করা যাবে না।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কড়া ভূমিকা নিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্তা দিয়েছেন কেন্দ্রের শাসকদলকেও। মমতা এদিন বলেন, 'দিল্লি থেকে গুণ্ডা আসছে, আর মুঙ্গের থেকে অস্ত্র। রাজ্যে তরোয়াল নিয়ে গায়ের জোর দেখানো এ রাজ্যে কিছুতেই বরদাস্ত করা হবে না।' দিল্লির শাসকদল বাইরে থেকে লোক নিয়ে আসছে বলেও তাঁর অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+