Mamata banerjee: 'প্রত্যেকদিন বাড়ছে ধর্ষণের ঘটনা', আরজি কর কাণ্ডের মধ্যে মোদীকে কী লিখলেন মুখ্যমন্ত্রী?
RG Kar Hospital Case-Mamata banerjee: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। একযোগে সবাই ঘটনার বিচার চাইছেন। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে।
যা নিয়ে চরম অস্বস্তিতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গোটা দেশেই ধর্ষণের ঘটনা যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে কড়া আইন আনার কথাও উল্লেখ করেছেন প্রশাসনিক প্রধান (RG Kar Hospital Case-Mamata banerjee)।

বর্তমান পরিস্থিতিতে এই চিঠি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে । আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির বয়ান পড়ে শোনান। জানা যাচ্ছে, গোটা দেশে যেভাবে ধর্ষণ করে খুনের ঘটনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
#WATCH पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के मुख्य सलाहकार अलपन बंद्योपाध्याय ने कहा, "पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने प्रधानमंत्री मोदी को एक पत्र लिखा है। उन्होंने लिखा है - 'आदरणीय प्रधानमंत्री जी, मैं आपके ध्यान में लाना चाहती हूं कि देश भर में बलात्कार के… pic.twitter.com/Ue0SiC154L
— ANI_HindiNews (@AHindinews) August 22, 2024
শুধু তাই নয়, প্রত্যেকদিন গড়ে ৯০ টি ধর্ষণের মামলা রুজু হয়। আর এই সমস্ত ঘটনা সমাজ ও জাতির আত্মবিশ্বাসে আতঙ্ক ধরায় বলে উল্লেখ চিঠিতে। এই অবস্থায় দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কড়া কেন্দ্রীয় আইন নিয়ে আসার দাবিও জানিয়েছেন।
যার মাধ্যমে অপরাধীকে কড়া শাস্তি নিশ্চিত করা যায়। এমনকি ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে মাত্র ১৫ দিনের মাধ্যমে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে কড়া শাস্তি দেওয়ানো যায় সেই দাবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, এদিন আরজি কর কাণ্ডের মধ্যেই ধর্ষণ ইস্যুতে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের ঘটনার উল্লেখ করে কড়া বার্তা দেন। বলেন, গত ১০ দিনে, যখন সারা দেশ আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং ন্যায়বিচারের দাবি করছে, সেই সময় ভারতের বিভিন্ন অংশে ন'শোর মতো ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। যা খুবই দুঃখজনক। জঘন্য এই অপরাধের দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে সওয়াক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
শুধু তাই নয়, শক্তিশালী এবং কড়া আইনের দাবি জানান। যেখানে অপরাধীকে ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করার আদেশ দিতে পারে। শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, কঠোরতম শাস্তি দিতে হবে। রাজ্য সরকারগুলিকে অবশ্যই কাজ করতে হবে এবং অবিলম্বে একটি ব্যাপক ধর্ষণ বিরোধী আইনের জন্য কেন্দ্রীয় সরকারের উপর যাতে রাজ্যগুলি চাপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সেই আবেদইও জানান অভিষেক। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি। যা খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications