পঞ্চায়েত ও রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার
তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ও রেশন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিলেন। দুর্নীতি চোখে পড়লেই কড়া শাস্তির ব্যবস্থা করবে সরকার।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : একবছর বাদেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর তাই এখন থেকেই সেদিকে পাখির চোখ করছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে পঞ্চায়েত ব্যবস্থায় ও রেশন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।[নেতাজি ইন্ডোরে পঞ্চায়েত সম্মেলনের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়]
এদিন পঞ্চায়েত সম্মেলনের অনুষ্ঠানে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে পঞ্চায়েতগুলিতে ভালো কাজ হয়েছে তার প্রশংসা করেন। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য আর্থিক সুবিধা সংক্রান্ত নানা ঘোষণা করেন। এর পাশাপাশি দুর্নীতি রুখতে কড়া নির্দেশ দেন।['বাংলাকে জ্ঞান না দিয়ে প্রাপ্য টাকা দিন', পঞ্চায়েত সম্মেলনে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী]

তিনি বলেন, রেশন ব্যবস্থায় দুর্নীতি করা যাবে না। বিপিএল তালিকা ভুক্তদের নাম এপিএলে তুলে দেওয়া, এপিএলের নাম বিপিএলে ঢুকিয়ে দেওয়া, এসব করা যাবে না। কেউ ভুল করলে ব্ল্যাক লিস্ট করুন, ব্যবস্থা নিন। যে ডেটা অপারেটর নাম তোলায় দায়িত্ব নিয়েছে তারা ঠিকভাবে নাম না করলে কড়া শাস্তির ব্যবস্থা করবে সরকার। ডিএম, জেলা পরিষদকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।[চিটফান্ড ইস্যুতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে ফের সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল ]
এখানেই না থেমে মমতা বলেন, কাজে ভুল হলে বা গাফিলতি হলে সেই দায়িত্ব তাঁকেই নিতে হবে। সরকারের কাজ করতে হলে দায়িত্ব নিয়ে করতে হবে। ৩১ মার্চের মধ্যে ডিজিটাল রেশন কার্ড ও কারও কার্ড বাতিল হলে তা করে দিতে হবে। গোলমাল করা নয়, সুষ্ঠুভাবে কাজ করা আমাদের কাজ। কোনও অভিযোগ শুনতে রাজি নয় সরকার। কড়াভাবে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পঞ্চায়েত কাজে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কাজকে গুরুত্ব দিন, লোভ সংবরণ করুন। সেবার মূল্য পয়সায় হয় না, সেবা বিক্রি হয় না। মানুষের সেবায় যে আত্মতৃপ্তি তা অন্য কিছুতে হয় না। সম্মান বিকিয়ে দেবেন না।
এর পাশাপাশি এদিন পরিবেশ রক্ষায় বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। বলেন, মাঠ, পুকুর, রাস্তা সুন্দর করে রাখুন। নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করুন। বিশ্বাস, ভরসা, স্বচ্ছ্বতা, কর্মদক্ষতা ও সৃষ্টিশীলতা এটা পঞ্চায়েতের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে বেড়ে চলা গুজব নিয়েও এদিন সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, গুজবে কান দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। যারা এসব করে তাদের আর কোনও কাজ নেই। মনে রাখবেন, পঞ্চায়েতই সরকারের আসল স্তম্ভ।












Click it and Unblock the Notifications