রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের উদ্যোগী মমতা! আবেগের কথা মাথায় রাখুন, মোদীকে চিঠি
রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের কেন্দ্রকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে তিনি বলেছেন বাংলার আবেগের কথা মাথায় রাখুন।
রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের কেন্দ্রকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে তিনি বলেছেন বাংলার আবেগের কথা মাথায় রাখুন। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠি বৃহস্পতিবার মন্ত্রী আধিকারিকদের হাতে পৌঁছবে বলে জানা গিয়েছে।

বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ান না পাওয়া গেলেও, বিষয়বস্তু কিছু জানা গিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলার কথা মনে রেখে এবং বাঙালির আবেগের কথা মাথায় রেখে, জরুরি ভিত্তিতে বাংলা নাম কেন্দ্রের দেওয়া উচিত।
বাংলা নাম নিয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে সংবিধান সংশোধন জরুরি। সেব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি টেকনিক্যাল। সংবিধান সংশোধন করতে হবে। জরুরি ভিত্তিতে কেন্দ্রকে সেই কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভায় বিষয়টি নিয়ে সর্বসম্মত প্রস্তাব পাশ করানো হয়েছে। একবার নয়, একাধিকবার। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভাও বিষয়টি অনুমোদন করেছে। শেষবার করা হয়েছে ২০১৬ সালে।
বুধবার বিষয়টি বিধানসভাতেও ওঠে। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে একমত হয় যে কেন্দ্রকে ফের বিষয়টি মনে করিয়ে দেওয়া হোক। বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলার আবেগকে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে না।












Click it and Unblock the Notifications