বিকেলে সর্বদল বৈঠক, প্রধানমন্ত্রীকে বিশেষ আবেদন জানিয়ে চিঠি মমতার

বিকেলে সর্বদল বৈঠক, প্রধানমন্ত্রীকে বিশেষ আবেদন জানিয়ে চিঠি মমতার

করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর দাবি কলকাতায় এখনও বিমান ওঠা নামা করছে। খুব তাড়াতাড়ি তা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

একসঙ্গে লড়াইয়ের বার্তা

একসঙ্গে লড়াইয়ের বার্তা

চিঠির শুরুতেই তিনি কেন্দ্র ও রাজ্যের একসঙ্গেল লড়াইয়ের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচানোর কথা ভেবে কেন্দ্র ও রাজ্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে।

রাজ্যের গৃহীত পদক্ষেপের উল্লেখ

রাজ্যের গৃহীত পদক্ষেপের উল্লেখ

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির মোকাবিলা করার পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রেরও উন্নতি করার চেষ্টা করছে। বিকেল ৫ টা থেকে রাজ্য প্রায় সমগ্র অংশ জুড়ে লকডাউন শুরুর কথাও উল্লেখ করেছেন তিনি। রাজ্য থেকে অন্যরাজ্যে চলাচলকারী বাস পরিষেবা বন্ধ রাখার কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি রেল ও মেট্রো পরিষেবাও যে বন্ধ করে দেওয়া হয়েছে, তারও উল্লেখ রয়েছে চিঠিতে।

এখনও বিমান চালু থাকায় উদ্বেগ মুখ্যমন্ত্রীর

এখনও বিমান চালু থাকায় উদ্বেগ মুখ্যমন্ত্রীর

তবে এখনও দমদম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান চালু রয়েছে। ফলে সেখানে কোয়ারেন্টাইনে অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন এই বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব।

কেন্দ্রে নির্দেশিকা প্রচার

কেন্দ্রে নির্দেশিকা প্রচার

কেন্দ্র খুব কড়া ভাবে লকডাউন চালু করতে চায়। তাই ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে বলা হয়েছে লকডাউন অমান্য করলে ছয়মাসের জেলের সঙ্গে এক হাজার টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। বিষয়টি নিয়ে রাজ্যের তরফে প্রচার শুরু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+