দলের সব বিধায়ককে চিঠি মমতার, 'অঙ্গীকার' স্মরণ করিয়ে জনগণের সেবার পদ্ধতি জানালেন তৃণমূল সুপ্রিমো

দলের সব বিধায়ককে চিঠি মমতার, 'অঙ্গীকার' স্মরণ করিয়ে জনগণের সেবার পদ্ধতি জানালেন তৃণমূল সুপ্রিমো

দলের সব বিধায়ককে (mla) চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। চিঠির শুরুতে প্রিয় সাথী বলে সম্বোধন করে জয়ের জন্য প্রত্যেক বিধায়ক এবং তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল (trinamool congress) পরিবারের সব সদস্য এবং ভোটদাতাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি।

 উন্নয়নের জয়

উন্নয়নের জয়

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধায়কদের এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। পাশাপাশি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা আর সৌভ্রাতৃত্বের জয়।

 জনগণের পাশে থাকবে হবে

জনগণের পাশে থাকবে হবে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন. গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছেন। আগামীদিনে আরও কাজ করতে হবে। মনে রাখতে হবে বাংলার মানুষ যে ভরসা তৃণমূলের ওপরে রেখেছে, তার যএাগ্য সম্মান দিয়ে সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা ও বিনয়ের সঙ্গ জনগণের সেবা করতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 নিবিড় যোগাযোগ রাখতে হবে এলাকার মানুষের সঙ্গে

নিবিড় যোগাযোগ রাখতে হবে এলাকার মানুষের সঙ্গে

তৃণমূল সুপ্রিমো বলেছেন, এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে বিধায়কদের। তবেই বাংলাকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

 তৃণমূলের অঙ্গীকার

তৃণমূলের অঙ্গীকার

বিধায়কদের ভাল ও সুস্থ থাকা কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তৃণমূল কংগ্রেস হল জনগণের দল। জনগণের জন্য কাজ করবে। এটাই তৃণমূলের অঙ্গীকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+