জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কীভাবে করোনা ভাইরাসকে দূরে রাখার চেষ্টা, জানালেন মুখ্যমন্ত্রী

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কীভাবে করোনা ভাইরাসকে দূরে রাখার চেষ্টা, জানালেন মুখ্যমন্ত্রী

জীবনের ঝুঁকি নেয় কাজ করছেন তিনি। এদিন করোনা ভাইরাস ছড়ানো নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি দিনে তিনবার কনুই পর্যন্ত সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন।

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন

মুখ্যমন্ত্রী এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। দিনের অনেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তিনি না করলে কেই বা করবেন। তাই তিনি দিনে তিনবার সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন।

কেন্দ্রের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী

করোনার মোকাবিলায় কেন্দ্রের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী। কেন্দ্র কিংবা রেলের তরফে এই রাজ্যে ফেরাদের কোনও রকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তিনজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা সবাই বাইরের দেশ থেকে রোগ নিয়ে ফিরেছেন বলেও উল্লেখ করেন তিনি। একমাস ধরে চিৎকার করেও কোনও ফল মেলেনি বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য খালি করে পাঠানো হচ্ছে

রাজ্য খালি করে পাঠানো হচ্ছে

মুখ্যমন্ত্রী এদিন ভিন্ন রাজ্য থেকে দলে দলে মাইগ্র্যান্ট ওয়ার্কারদের রাজ্যে ফেরার ঘটনায় উদ্বিগ্ন। এর মধ্যে আবার অনেক রাজ্যে করোনা ভাইরাস হানা দিয়েছে আগেই। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সমস্যাটা হচ্ছে বাইরের। রাজ্য খালি করে পাছানো হচ্ছে। একমাস ধরে তিনি বিষয়টি নিয়ে চিৎকার করছেন বলেও জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীকে নিয়ে সায়ন্তন বসু

মুখ্যমন্ত্রীকে নিয়ে সায়ন্তন বসু

দিন তিনেই আগে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা দরকার। নবান্নে আমলার ছেলের চলে যাওয়া প্রসঙ্গে সায়ন্ত বলেছিলেন মুখ্যমন্ত্রী ও বাকি মন্ত্রীদের আইসোলেশনে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলছিলেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার। উনি সুস্থ লথাকুন, এটাই কামনা করি, বলেছিলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+