যে কাজ করে তাঁর ভুল হয়! তাঁকে দেখার কেউ নেই, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

যে কাজ করে তাঁর ভুল হয়! তাঁকে দেখার কেউ নেই, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি। প্রায় সাড়ে ন' কোটি মানুষের রক্ষা করছেন। তাঁকেই দেখার কেউ নেই। এদিন নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এদিন নবান্নে করোনা নিয়ে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাঁরই ফাঁকে একথা বলেন মুখ্যমন্ত্রী।

 'দেখার কেউ নেই'

'দেখার কেউ নেই'

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি একাই থাকেন। তাঁকে দেখার কেউ নেই। তবে নিজের জন্য দুজন মহিলা বাড়িতে থাকেন বলেও একইসঙ্গে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর খাবার

মুখ্যমন্ত্রীর খাবার

মুখ্যমন্ত্রী বলেন, তাঁর জন্য যেদুজন মহিলা থাকেন, তাঁরা যা খান, কিংবা রান্না করেন, তিনি(মমতা) তাও খান না। বাড়িতে গিয়ে এক চামচ ভাত, ডাল সিদ্ধ তিনি নিজের মতো করে করে নেন।

'কাজ করলেই ভুল হয়'

'কাজ করলেই ভুল হয়'

করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রতিদিনই রাজনীতিকরা ভুল ধরছেন মুখ্যমন্ত্রীর। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বড় কাজে ভুল হতে পারে। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, কাজ করলেই ভুল হয়।

পরিস্থিতির পরিদর্শনে মুখ্যমন্ত্রী

পরিস্থিতির পরিদর্শনে মুখ্যমন্ত্রী

প্রায় প্রতিদিনই পরিস্থিতির পরিদর্শনে মুখ্যমন্ত্রীকে রাস্তায় দেখা যাচ্ছে। কোনও দিন তাঁকে বাজারে দেখা যাচ্ছে তো কোনও দিন হাসপাতালে। ইতি মধ্যেই তিনি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+