করোনা মোকাবিলায় এড়াতে হবে ভিড়! তিনিও মাঠে ধান কেটেছেন, ৪-৫ জন লোক লাগে, জানালেন মুখ্যমন্ত্রী
করোনা মোকাবিলায় এড়াতে হবে ভিড়! তিনিও মাঠে ধান কেটেছেন, ৪-৫ জন লোক লাগে, জানালেন মুখ্যমন্ত্রী
তিনিও মাঠে ধান কেটেছেন। ফলে জানেন ধান কাটতে কত লোক লাগতে পারে। করোনা মোকাবিলায় ভিড় এড়ানোর পরামর্শ দিতে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১০০ দিনের যেসব শ্রমিক বসে রয়েছেন, তাঁদের ধান কাটার কাজে ব্যবহার করা যেতে পারে।

তিনিও মাঠে ধান কেটেছেন, বললেন মমতা
প্রসঙ্গ ছিল করোনার মোকাবিলা ভিড় এড়ানো। সামনেই ধান কাটার মরশুম। এই পরিস্থিতিতে ধান কাটতে কৃষি শ্রমিকদের মাঠে ভিড় জমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তারই মোকাবিলায় মুখ্যমন্ত্রী নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বলেন, তিনিও মাঠে ধান কাটতে গিয়েছেন। ফলে তিনি জানেন কত লোক লাগে।

৪-৫ জনে ধান কাটা যায়
মুখ্যমন্ত্রী বলেন, ৪ থেকে ৫ জনে ধান কাটা যায়। এঁদের মধ্যে ২ জন ধান কাটে। আর বাকিরা তা তুলতে তুলতে যায়। ধান কাটতে এর থেকে বেশি লোকের দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। ধান কাটতে ৫০ জন যায় না, দাবি করেছেন তিনি। ধান কাটার সময় কোনও রকমের কম্প্রমাইজ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

১০০ দিনের শ্রমিকদের ধান কাটার কাজে ব্যবহারের পরামর্শ
মুখ্যমন্ত্রী বলেছেন ১০০ দিনের কাজের শ্রমিকরা বসে রয়েছেন। এই সব শ্রমিকদের ধান কাটার কাজে ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

চাষীর বাড়ি থেকে ধান সংগ্রহ করা হবে
মুখ্যমন্ত্রী চাষীদের উদ্দেশে বলেন, লকডাউনে চাষীদের ধান বিক্রি করতে দূরে যাওয়ার দরকার নেই। তাদের বাড়ি থেকেই ধান সংগ্রহ করা হবে। এই কাজ সুষ্ঠুভাবে করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে সরকারি আধিকারিকরা চাষীর বাড়িতে যাবেন এবং ধান সংগ্রহ করবেন।












Click it and Unblock the Notifications