আম্ফান বিধ্বস্ত রাজ্যে পরিষেবা অনেকটাই স্বাভাবিক, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রীর
আম্ফান বিধ্বস্ত রাজ্যে পরিষেবা অনেকটাই স্বাভাবিক, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রীর
আম্ফান পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। সোমবার এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্যের বিভিন্ন দফতরের কর্মীরা দিনরাত জেগে কাজ করছেন আর ২-৩ দিনের মধ্যে আরও পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর দাবি
আম্ফানের দাপট কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শহর কলকাতা। সোমবার এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন শহরে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে। অনেক এলাকাতেই বিদ্যুৎ ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শহর।

বিদ্যুৎ নিয়ে আজও বিক্ষোভ
এদিকে এখনও অন্ধকারে রয়েছে শহরের বেশ কিছু এলাকা। বেহালা সহ কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। বনগাঁ, অশোকনগর বারাসতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ চলে অশোকনগরে।

সিইএসসিকে হুঁশিয়ারি
এদিকে আজই দুপুরে সাংবাদিক বৈঠক করে সিইএসসিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেছেন এনাফ ইজ এনাফ। বেশি কর্মী নিয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

সিইএসসির প্রতিশ্রুতি
আজ রাতের মধ্যে শহরের ৯৫ শতাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সিইএসসি। গ্রাহকদের কাছে সুনাম বজায় রাখাই এখন লক্ষ্য হয়ে উঠেছে সংস্থার। সারাইয়ের থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications