কবে পে কমিশন লাগু, মুখ্যমন্ত্রীর কথা থেকেই হয়ে গেল স্পষ্ট

এখনও পে-কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে। কবে জমা পড়বে তাও এখনও স্পষ্ট হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট হয়ে গেল এই অর্থবর্ষের লাগু করা হবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য পে কমিশন।

এখনও পে-কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে। কবে জমা পড়বে তাও এখনও স্পষ্ট হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট হয়ে গেল এই অর্থবর্ষের লাগু করা হবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য পে কমিশন। প্রসঙ্গত এদিনই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাষা দিতে স্পষ্ট করেই নির্দেশ দিয়েছে।

 কবে পে কমিশন লাগু, মুখ্যমন্ত্রীর কথা থেকেই হয়ে গেল স্পষ্ট

লোকসভা নির্বাচনের পর এদিনই প্রশাসনিক বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথম প্রশাসনিক বৈঠকটি হয় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেখানে বিভিন্ন প্রকল্পের খরচ নিয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, একটা সময়ে তিনি বলেন, দিতে তো চাই। কিন্তু টাকা আসবে কোথা থেকে। তিনি বলেন এবছর ৫৬ হাজার কোটি টাকা সুদ হিসেবে দিতে হবে। পাশাপাশি রয়েছে পে কমিশন। নির্বাচিত এক জনপ্রতিনিধির প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, সরকারের টাকার অবস্থা ভাল নয়।

মুখ্যমন্ত্রীর এই কথাতেই পে কমিশন লাগু করা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী এনিয়ে আর কোনও কথা বলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+