তিনিই আনবেন স্বর্ণযুগ, ১০০ বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

চাকরি হবে লক্ষ লক্ষ। বাংলায় স্বর্ণযুগ আসবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দেউচা পাচামি (deucha pachami) কয়লা প্রকল্প নিয়ে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানে জমি অধিগ্রহণ

চাকরি হবে লক্ষ লক্ষ। বাংলায় স্বর্ণযুগ আসবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দেউচা পাচামি (deucha pachami) কয়লা প্রকল্প নিয়ে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানে জমি অধিগ্রহণগত সমস্যা নিয়ে তাঁর (মমতা) ওপর স্থানীয়দের বিশ্বাস রাখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

খনির কাজ নিয়ে চলছে টালবাহানা

খনির কাজ নিয়ে চলছে টালবাহানা

বীরভূমে রয়েছে দেউচা-পাচামি প্রকল্প। যা নিয়ে টালবাহানা চলছে দীর্ঘদিন। মূলত ৩৫০০ একর জুড়ে থাকা এলাকার একটি অংশের বাসিন্দা আপত্তি জানিয়েছেন এই প্রকল্প নিয়ে। রাজ্য সরকারের তরফে পুনর্বাসন প্যাকেজের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তারপরেই টালবাহানা চলথে থাকায় গতবছর সেখানে গিয়েছিলেন, তৎকালীন মুখ্যসচিব রাজীব সিনহা। তখনই জানা গিয়েছিল প্রথম দফায় কাজ শেষ হতে একবছরের মতো সময় লাগবে। তারপর শুরু হবে দ্বিতীয় দফার কাজ। পুজোর পর থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচন এসে যাওয়ার কাজ এগোয়নি।

দ্বিতীয় দফার কাজ শুরু করার আগে আলোচনা

দ্বিতীয় দফার কাজ শুরু করার আগে আলোচনা

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দেউচা পাচামির দ্বিতীয় দফার কাজ শুরুর আগে, যাঁরা জমি অধিগ্রহণ নিয়ে বিরোধিতা করছেন, তাঁদের সঙ্গে আলোচনা করবে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত পুনর্বাসন দেওয়ার পাশাপাশি চাকরিও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশ্বাস রাখুন, বললেন মুখ্যমন্ত্রী

বিশ্বাস রাখুন, বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন দেউচা-পাচামি এলাকার বাসিন্দাদের তাঁর প্রতি বিশ্বাস রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিঙ্গুর-নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে তিনিই সামিল হয়েছিল। ২৬ দিনের অনশন করেছিলেন তিনিই। জীবনকে বাজি রেখেছিলেন। ফলে তিনি জোর করে জমি অধিগ্রহণের পথে যাবেন না বলেও আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত প্রায় ১২ হাজার বর্গ কিমি এলাকা জুড়ে থাকা দেউচা-পাচামি কয়লা খনি এলাকায় ৪০০ টি পরিবার বাস করে। তাঁদের অধিকাংশই আদিবাসী।

স্বর্ণযুগ আসবে

স্বর্ণযুগ আসবে

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দেউচা-পাচামি প্রকল্প পুরোপুরি শুরু হলে বাংলায় স্বর্ণযুগ আসবে। একদিকে যেমন বিভিন্ন স্তরে লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে, ঠিক অন্যদিকে ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না বাংলায়।

 ২০১৫ সালে কয়লা মন্ত্রকের তরফে ব্লক বন্টন

২০১৫ সালে কয়লা মন্ত্রকের তরফে ব্লক বন্টন

২০১৯-এ দেউচা-পাচামি কয়লা খনির কাজ শুরু করা নিয়ে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালে সারা দেশে ১৭ টি কয়লা ব্লকের দায়িত্ব বন্টন করা হয়েছিল রাজ্য সরকারগুলিকে। এর মধ্যে ছিল দেউচা-পাচামি প্রকল্প। এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খমি বলে মনে করা হচ্ছে। সেখানে ২১০২ মিলিয়ন চন কয়লা মজুত আছে বলে অনুমান। সব মিলিয়ে সেখানে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে বলেই মনে করছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+