লালজামার উপরে এখন গেরুয়া জ্যাকেট পরেছে ওরা, পুরুলিয়ায় সাবধান করলেন মমতা
বিজেপি মাঝখানে, তার একদিকে বাম, অন্যদিকে রাম- নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলায়। বাংলায় সিপিএম আর বিজেপি মিলে গিয়েছে। ভিতরে লালজামা আর বাইরে গেরুয়া জামা পরেছে ওরা।
বিজেপি মাঝখানে, তার একদিকে বাম, অন্যদিকে রাম- নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলায়। বাংলায় সিপিএম আর বিজেপি মিলে গিয়েছে। ভিতরে লালজামা আর বাইরে গেরুয়া জামা পরেছে ওঁরা। সিপিএম হাত ধরে বিজেপিকে নিয়ে আসছে বলে অভিযোগ করলেন মতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মমতার বার্তা আগে দিল্লি সামলান, পরে বাংলার দিকে নজর দেবেন।

আগে সিপিএম করত, এখন গেরুয়া
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের আমলে পাহাড়-জঙ্গলমহলে শান্তি ফিরেছে। আর এখানে অশান্তি নেই। ঝাড়খণ্ড থেকে এসে এখন আবার অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। মাথায় ফেট্টি বেঁধে ঝামেলা করছে। বিভেদ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বামেরা তাঁদের হাত ধরে নিয়ে আসছে বাংলায়। এখানে বামেরাও মাথায় ফেট্টি বেঁধে গলায় গেরুয়া ওড়না ঝুলিয়ে রাম সাজছে। আগে সিপিএম করত, এখন গেরুয়া পরছে।

পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে বার্তা
পুরুলিয়ায় বলরামপুরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিরে বার্তা দিয়ে আরও বলেন, আর কোন রাজ্যে কন্যাশ্রীর মতো প্রকল্প রয়েছে? এখন পুরুলিয়া একের পর এক উন্নয়ন হচ্ছে। কাজের সুযোগ বেড়েছে। আদিবাসীদের জমি আর কেউ নিতে পারবে না, আমরাই এই আইন করেছি। পুরুলিয়ায় আর পানীয় জলের সংকটও থাকবে না।

ঝাড়খণ্ড-অসম-ওড়িশায় প্রার্থী
পুরুলিয়ার নেতৃত্বকে ঝাড়খণ্ড সীমান্তে রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই বার্তা দেন বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম নেতৃত্বকেও। কারণ আগামী দিনে তৃণমূল ঝাড়খণ্ডে ভোটে লড়াই করবে। মেদিনীপুর নেতৃত্বকে জানান, রাজনৈতিক কর্মসূচি করতে ওড়িশা বর্ডারে। মমতা স্পষ্ট করে দেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও আসামে আমরা প্রতিদ্বন্দ্বিতায় করব।

ব্রিগেডকে সামনে রেখে তৈরি হওয়ার বার্তা
ব্রিগেডের সমাবেশে ১৮ থেকে ২০টি দল আসবে। ব্রিগেডকে সামনে রেখে তৈরি হোন। মনে রাখবেন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এতদূর এসেছি। আমরা পরাজয় স্বীকার করব না। মনে রাখবেন তৃণমূল মানুষের দল, সংস্কৃতির দল, রুচিশীলতার দল। তৃণমূল করতে হলে তৃণমূলের ইতিহাস জানুন। তৃণমূল কখনও টাকা পয়সার কাছে মাথা নত করি না। বাংলার মাটি ত্যাগ-তিতিক্ষার

রাবণ-যাত্রার পর পবিত্র যাত্রা
বিজেপি রাবণ যাত্রা করবে। আমরা রাজনৈতিকভাবে রাবণবধ করব। মমতা বলেন, কখনও রাজনৈতিক পার্টির রথ দেখেছেন। রথ তো নয়, যেন ফাইভ স্টার হোটেল। সেখান থেকে এক একজন নেতা বেরোবে আর দাঙ্গা লাগানোর বার্তা দেবে। ওরা অশান্তি করার চেষ্টা করবে, কেউ ওদের ফাঁদে পা দেবেন না। ওরা রথযাত্রা করার পর পরদিন তৃণমূল কর্মসূচি পালন করবে। পবিত্র যাত্রা করবে। ওরা রাস্তা অপবিত্র করে যাবে, আমরা মানুষকে নিয়ে সেই পথ পবিত্র করব। রথযাত্রার একই রুটে হবে পবিত্র যাত্রা।












Click it and Unblock the Notifications