রাজ্যে লকডাউন কি এপ্রিল ছাড়িয়ে মে মাসে, মমতার কথায় জল্পনা
লকডাউন কি এপ্রিল ছাড়িয়ে মে মাসে, মমতার কথায় জল্পনা
এদিন প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে লকডাউন তোলা সম্ভবপর নয়। সেখান থেকেই ধরে নেওয়া যায় ১৪ এপ্রিল মধ্যরাত থেকে উঠছে না লকডাউন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জল্পনা আরও বাড়ে। তিনি বলেন, কেউ কেউ বলছেন ৪৯ দিনের লকডাউন প্রয়োজন। একইসঙ্গে তিনি বলেন, তিনি নিজে বিশেষজ্ঞ নন।

লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী
এদিন সর্বদল বৈঠকে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের ওপর থেকে লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়। ফলে সেখান থেকে কার্যত স্পষ্ট হয়ে যায়, দেশের লকডাউন ১৪ এপ্রিল শেষ হচ্ছে না।

লকডাউনোর বাড়ানোর জন্য একাধিক রাজ্যের আবেদন
এই পরিস্থিতিতে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অসমের মতো রাজ্যগুলি কেন্দ্রের কাছে আবেদন করেছে লকডাউন বাড়ানোর জন্য। মুম্বইয়ে যেমন লকডাউনের মেয়ার বাড়ানোর কথা বলা হয়েছে ঠিক তেমনই উত্তর প্রদেশের ১৫ টি জেলা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথা জল্পনা
নবান্নে এদিন সাংবাদিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, ১৯ মে পর্যন্ত ৪৯ দিনের লকডাউনের কথা। মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ বলছেন বাড়ানোর কথা। তবে তিনি বিশেষজ্ঞ নন। এপ্রসঙ্গে তিনি বলেন লকডাউন বাড়ানো হলে অনেক লোকের সমস্যা হবে।












Click it and Unblock the Notifications