"শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব"! SIR নিয়ে বাংলার মানুষকে এ কি জানালেন মমতা? ফের তোলপাড় বঙ্গ রাজনীতি
২৮ অক্টোবর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় অনেক মানুষের নাম না থাকার পরেও তাঁরা ভোট দিয়েছেন বহুবার। কিন্তু এসআইআর প্রক্রিয়া হওয়ায় পরে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে, ফিরে যেতে হতে পারে বাংলাদেশে। এই আতঙ্কেই আত্মঘাতী হচ্ছেন মানুষ। এরকমই বীরভূমের ইলামবাজারের ৯৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুর নেপথ্যে শুধুমাত্র এই আতঙ্কই কাজ করেছে বলে দাবি পরিবারের। এরকম আত্মঘাতী মৃত্যু নিয়ে এবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (X) হ্যান্ডলে এক পোস্টে তিনি তাঁর তাঁর লড়াকু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন "শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব"। জনগণের উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'চরম কোনও পদক্ষেপ নেবেন না, মা-মাটি-মানুষের সরকার পাশে রয়েছে।'

দেশ জুড়ে চলছে এসআইআর এর ঘোষণা। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় এসআইআর-এর আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যান্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে, পানিহাটির প্রদীপ করের আত্মহত্যা এবং কোচবিহারে খায়রুল শেখের নাম ভোটার তালিকায় ভুল থাকার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা। এসব ঘটনার ঘটার ফলে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
এক্স (X) হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেছেন, 'এধরনের অনিবার্য যেসব ঘটনাগুলি ঘটে চলেছে, তার দায়িত্ব কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রক নাকি বিজেপি ও তার সঙ্গীরা নেবে? মানুষের মধ্যে যে এত আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যদি সাহস থাকে তাহলে সেই বিষয় নিয়ে বিজেপি নেতারা সকলের সামনে এসে কথা বলুন। বাংলায় সোজা পথে বা বাঁকা পথে এনআরসি কিছুতেই হতে দেব না। একজন নাগরিককেও বহিরাগত তকমা দিতে দেব না। এরকম হলে বাংলা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব।'
এনআরসি এর আতঙ্কে ভয় পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে ব্যারন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমি প্রত্যেকের কাছে আবেদন করছি উত্তেজিত হবেন না, ভয় পাবেননা এবং বিশ্বাস হারিয়ে কোনো চরম পদক্ষেপ নেবেন না। আমাদের মা মাটি মানুষ আপনাদের সঙ্গে আছে। আমরা বাংলায় এসআইআর কিছুতেই করতে দেব না। আমরা কোনো একজন নাগরিককেও বহিরাগত হিসেবে চিহ্ণিত করতে দেব না।'












Click it and Unblock the Notifications