বয়স ৬০ হলেই নিউমোনিয়ার ভ্যাকসিন, দাওয়াই মুখ্যমন্ত্রীর
বয়স ৬০ হলেই নিউমোনিয়ার ভ্যাকসিন, দাওয়াই মুখ্যমন্ত্রীর
করোনা মোকাবিলায় একের পর উপদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে বলেছিলেন, কনুই দিয়ে মুখ, ঢেকে হাঁচুন, কাশুন। সোমবার বলেছিলেন, ঘরের জানলা খুলে রাখুন। এবার বললেন, বয়স ৬০ হলেই নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে।

সব প্রবীণদের নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন
সূত্রের খবর অনুযায়ী, এদিন মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বলেছেন, রাজ্যের সব প্রবীণদের নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। ধীরে হলেও বিষয়টি সারা রাজ্য জুড়েই চালু হতে পারে বলে খবর।

অসুস্থ সুখবিলাস বর্মাকে উপদেশ
এদিন বিধানসভায় এসেছিলেন জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা। তাঁকে খানিকটা অসুস্থ দেখাচ্ছিল। বেশ কয়েকবার কাশতেও দেখা যায় তাঁকে। যা নজর এড়ায়নিয় মুখ্যমন্ত্রীর। তাঁকে নিউমোনিয়ার প্রতিষেধক নিতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এরপর শুধু সুখবিলাস বর্মাকেই নয়, সব ষাটোর্ধ্ব বিধায়ককেই ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রীর আগের পরামর্শ
নবান্নে দিন তিনেক আগে করোনা নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন, সেখানে তিনি বলেছিলেন, কনুই দিয়ে মুখ, ঢেকে হাঁচুন, কাশুন।

সরকারি কর্মীদের পরামর্শ
এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল সরকারী কর্মীদের সুরক্ষা নিয়ে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগকে নির্দেশিকা দেওয়া হয়েছে। স্যানিটাইজার দিতে হাত ধুয়ে ঢুকবে এবং বেরিয়েও হাত ধোবে। এই সময়ই তিনি বলেন, ঘরের দরজা জানলা খোলা রাখতে হবে। তা করলে অনেক সময় ভাইরাস বেরিয়ে যায়। সঙ্গে তিনি বলেন, এটা আগেকার দিনের লোকের বলে থাকেন।












Click it and Unblock the Notifications