বিগ জিরো, আই ওয়াশ! কেন্দ্রের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিগ জিরো, আই ওয়াশ! কেন্দ্রের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশকে ভাঁওতা দিল মোদী সরকার। করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ নিয়ে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি ২০ লক্ষ কোটির প্যাকেজ এটা নয়, এটা ১০ লক্ষ কোটিরও কম টাকার প্যাকেজ।

জিডিপির ১০% নয়, ২%
মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে, তা জিডিপির ১০%। এদিন আর্থিক প্যাকেজ ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, যে ঘোষণা করা হয়েছে তা জিডিপির ১০ শতাংশ নয়, ২ শতাংশ।

মানুষকে ধোঁকা, ভাঁওতা
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা সম্পর্কে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করেন। তিনি বলেন, অশ্ব ডিম্ব, বিগ জিরো। আই ওরাশ। মানুষকে ধোঁকা ও ভাঁওতা বলেও অভিহিত করেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ
মুখ্যমন্ত্রীর অভিযোগ এদিনের কেন্দ্রের ঘোষণায় মানি ট্রান্সফারের কোনও কথা নেই। পাবলিক স্পেন্ডিং বাড়ানো হয়নি। এমএসএমই নিয়ে রেসরকম কোনও কথা নেই। রাজ্যগুলিকে সাহায্যের কথা বলা হয়নি। করানো মোকাবিলায় বরাদ্দের কথাও এই ঘোষণায় নেই। কর্ম সংস্থার কথাও বলা হয়নি এই ঘটনায়।

রাজ্যের অধিকরা কেড়ে নেওয়া হয়েছে
মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের ঘোষণায় নো আর্নিং, অনলি বার্নিং। রাজ্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র থমকে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আর দাবি মানুষের বাঁচার অধিকার থমকে গিয়েছে।












Click it and Unblock the Notifications