বিমান বিভ্রাটে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবল হাওয়ায় বিমানবন্দরে নামতেই পারল না উড়ান

এর আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিমান চক্কর কেটেছিল কলকাতার আকাশে। এবার প্রতিকূল আবহাওয়ায় বিমানবন্দরে নামতেই পারল না উড়ান।

ফের বিমান বিভ্রাটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল হাওয়া চলায় বিমানবন্দরে বিমান নামতে না পারাতেই বিপত্তি বাধে। ফলে নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী বিমান ধরে কলকাতায় ফিরতে পারলেন না। প্রায় দু-ঘণ্টা পর এয়ার এশিয়ার বিমান বাগডোগরায় পৌঁছনোর পর সেই বিমান ফেরার বন্দোবস্ত করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিমান বিভ্রাটে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবল হাওয়ায় বিমানবন্দরে নামতেই পারল না উড়ান

এদিন বিকেল সাড়ে চারটেয় ইন্ডিগোর বিমানে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু নির্দিষ্ট সময়ে বিমান নামতে না পারায় সমস্যা তৈরি হয়। বাগডোগরার আকাশে প্রবল হাওয়া চলায় দুর্ঘটনার আশঙ্কা থেকে বিমান না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। ওই বিমান সোজা চলে যায় গুয়াহাটি। প্রথমে স্থির হয় আবহাওয়া ঠিক হলে গুয়াহাটি থেকে বিমান বাগডোগরায় পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী আসবেন।

পরে স্থির হয় মুখ্যমন্ত্রী এয়ার এশিয়ার বিমান ফিরবেন কলকাতায়। সেইমতো সাড়ে ছ-টায় এয়ার এশিয়ার বিমান নামে বাগডোগরা বিমানবন্দরে। সেই বিমানেই মুখ্যমন্ত্রী রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী যাতে বিমান যাত্রায় পৌঁছতে পারেন কলকাতায় সেই ব্যবস্থা করা হচ্ছে। সেইমতোই এয়ার এশিয়ার বিমানে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয় কলকাতায়।

এর আগে পাটনা থেকে বিমানে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটে পড়েছিলেন। কলকাতার আকাশে তাঁর বিমান চক্কর কেটেছিল প্রায় ১০ মিনিট। কিন্তু নামতে পারেনি কলকাতা বিমানবন্দরে। একই সময়ে একাধিক বিমান থাকায় ল্যান্ডিংয়ে সমস্যা তৈরি হয়। পাটনা থেকে আসা বিমানটিকে দীর্ঘসময় চক্কর কাটানো হয় কলকাতার আকাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+