করোনা আতঙ্কে দলের নেতৃত্বকে কীভাবে সতর্ক করলেন দলনেত্রী মমতা

করোনা আতঙ্কে দলের নেতৃত্বকে কীভাবে সতর্ক করলেন দলনেত্রী মমতা

এবার করোনা ভাইরাসের মোকাবিলায় দলের সাংসদ, বিধায়কদেরও সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স ৬০ হলেই নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়ার পরামর্শের পাশাপাশি দলের নেতানেত্রীদের আন্তর্জাতিক বিমানে না ওঠার পরামর্শ দিয়েছেন।

দলের নেতাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ

দলের নেতাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ

তৃণমূল সূত্রের খবর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদেরও করোনা ভাইরাস নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর উপদেশ জরুরি কারণ ছাড়া দিল্লি থেকে কলকাতায় না আসাই ভাল।

আন্তর্জাতিক উড়ান ব্যবহারে না

আন্তর্জাতিক উড়ান ব্যবহারে না

সূত্রের খবর অনুযায়ী, দলের নেতারা যাতে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান ব্যবহার না করেন, তার জন্যও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার টিকা নেওয়ার পরামর্শ

ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার টিকা নেওয়ার পরামর্শ

করোনা সংক্রমণ ঠেকাতে মুখ্যমন্ত্রীর উপদেশ অনেক। মুখ্যমন্ত্রী অধ্যক্ষের ঘরে ষাটোর্ধ্ব বিধায়কের উদ্দেশে বলেছেন নিউমোনিয়ার টিকা নেওয়ার জন্য।

পাল্টা দাবি বিরোধী দলনেতার

পাল্টা দাবি বিরোধী দলনেতার

মুখ্যমন্ত্রীর এই কথার প্রেক্ষিতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান সবার আগে সাধারণ মানুষকে সরকারি হাসপাতাল থেকে নিউমোনিয়ার টিকা দেওয়ার দাবি করেছেন। তাঁর মতে বিধায়কদের অনেক সুবিধা আছে। তাঁরা ভাতা পান। সাধারণ মানুষকে এই টিকা দেওয়া শুরু করা হলে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+