বিদ্যাসাগর স্মরণে মমতা! জন্মদিনে মূর্তি ভাঙার কথা তুলে খোঁচা মুখ্যমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। টুইটে এদিন সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২০১৯-এর কলকাতা তাঁর মূর্তি ভাঙচুরের ঘটনাও তু
২৬ সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। টুইটে এদিন সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২০১৯-এর কলকাতা তাঁর মূর্তি ভাঙচুরের ঘটনাও তুলে ধরেছেন এদিনের টুইট বার্তায়।

দয়ার সাগর, স্মরণে মুখ্যমন্ত্রী
এদিন টুইটে দয়ার সাগর বিদ্যাসাগরকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল বিদ্যাসাগরের ২০০ তন জন্মদিবস। বিদ্যাসাগর দয়ার সাগর বলে উল্লেখ করে বিধবা বিবাহ এবং বাল্য বিহার রুখতে এবং বর্ণপরিচয় তৈরিতে অবদানের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর টুইটে মূর্তি ভাঙার উল্লেখ
টুইটে মুখ্যমন্ত্রী আরও বলেছেন বিদ্যাসাগর বাংলার গর্ব। কিন্তু ২০১৯-এ বহিরাগতরা তাঁর মূর্তি ভেঙে দিয়েছিল। যা কেবলমাত্রা বাংলার প্রতি তাদের অবজ্ঞাই প্রকাশ করেছে। বিদ্যাসাগরের আদর্শ আমাদের মূল্যবোধের সঙ্গে যুক্ত থাকবে বলে টুইটবার্তায় বলেছেন মুখ্যমন্ত্রী।

২০১৯-এ লোকসভা ভোটের আগে ধুন্ধুমার পরিস্থিতি
২০১৯-এর লোকসভা ভোটের আগে কলকাতায় প্রচারের এসেছিলেন অমিত শাহ। সেদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলেজস্ট্রিটে। বিদ্যাসাগর কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মমতা
সেই ঘটনায় বিজেপির হাত ছিল বলে তখন অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘটনা নকশাল আমলে ঘটেনি। এটা লজ্জার। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications